Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে আসছে।

এতে বলা হয়, বিবাদীরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রপাগান্ডা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করছে।

এতে আরও বলা হয়েছে, বিবাদীদের এসব বিভিন্ন পোস্টের ফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।

এদিকে, রবিবার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেওয়া হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান

1

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হঠাৎ অসুস্থ, রয়েছেন চিকিৎসকদের প

2

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

3

জানা গেল রোজার সম্ভাব্য তারিখ

4

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

5

‘স্যার, আমি কি দেখা করতে পারি’—মোদির সাক্ষাৎ ও অ্যাপাচি হেলি

6

জ্বালানি তেলের দাম কমলো লিটার প্রতি ২ টাকা, আজ থেকে কার্যকর

7

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

8

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

9

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

10

চুক্তি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা করল ইসরাইল, নিহত ২

11

হাদিকে হত্যাচেষ্টা: সন্ত্রাসী ফয়সালকে টাকা পাঠিয়ে পালাতে সাহ

12

সিইসির ভাষণ সম্প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি-বেতারকে ইসির চ

13

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

14

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

15

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

16

আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা ও জনসভা

17

২০২৬ সালে কতদিন সরকারি ছুটি, জানালেন প্রেস সচিব

18

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

19

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

20
সর্বশেষ সব খবর