Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাসুদ রানা

জকসু নির্বাচনে বাজিমাত: বিপুল ভোটে এজিএস হলেন সাতক্ষীরার মাসুদ রানা

নাজমুল হোসাইন মাহী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের রায়ে বড় জয় পেয়েছেন সাতক্ষীরার কৃতি সন্তান মাসুদ রানা। বিপুল ভোটের ব্যবধানে তিনি সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ভোটের সমীকরণ: ঘোষিত ফলাফলে দেখা যায়, এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। ভোটের এই বিশাল ব্যবধান ক্যাম্পাসে তার জনপ্রিয়তার প্রমাণ দেয়।

কে এই মাসুদ রানা: সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কৃতি সন্তান মাসুদ রানা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের (স্নাতকোত্তর) নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী। তিনি ‘এবি পার্টি’র (আমার বাংলাদেশ পার্টি) ছাত্র সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন চলাকালে তার সাহসী অবস্থান, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখার ভূমিকা ক্যাম্পাসে তাকে জনপ্রিয় করে তোলে।

বিজয়ী প্রতিক্রিয়া: ফলাফল ঘোষণার পর উচ্ছ্বসিত মাসুদ রানা বলেন, ‘‘শিক্ষার্থীদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সবার সহযোগিতা নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ছাত্র সংসদ গড়ে তুলতে আমি কাজ করে যাব।’’

জেলায় আনন্দের বন্যা: মাসুদ রানার এই জয়ে সাতক্ষীরাবাসী এবং জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন। জকসুকে গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না

1

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

2

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় অগ্রগতি

3

বেনিনে সেনা অভ্যুত্থানের দাবি, সরকার বলছে ‘পরিস্থিতি নিয়ন্ত্

4

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা: বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প

5

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

6

ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা বেড়েছে দেশে

7

বিপিএল শুরুর আগেই চট্টগ্রামের দায়িত্ব ছাড়লেন বাশার

8

ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলেছেন নবীজি

9

শেখ হাসিনা ভারত থেকে নাশকতার নির্দেশনা দিচ্ছেন: রিজভী

10

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

11

বরিশাল ৫ ও ৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

12

বাড়ল এলপি গ্যাসের দাম, সন্ধ্যা থেকে কার্যকর

13

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

14

শাহরিয়ার কবিরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানোর

15

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ

16

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

17

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

18

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, আটক ১

19

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

20
সর্বশেষ সব খবর