Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরুর দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, ছাত্রদল সমর্থিত একটি প্যানেল নির্বাচনি আচরণবিধি অমান্য করছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউটিএলের নেতারা এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ভোট গ্রহণ শুরুর পর তারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানান তিনি। শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে অধ্যাপক বিলাল হোসাইন বলেন, একটি নির্দিষ্ট দলের পোলিং এজেন্টদের কাছে এমন ভোটার স্লিপ পাওয়া গেছে, যার পেছনের অংশে সংশ্লিষ্ট প্যানেলের পোস্টার ছাপানো রয়েছে এবং সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল ও নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনও প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচন প্রভাবিত করার অপচেষ্টা এবং এটি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পরিপন্থি।

এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

1

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলক

2

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

3

যমুনায় বিএনপির প্রতিনিধি দল

4

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

5

খুলছে সম্ভাবনার নতুন দুয়ার: জাপান নেবে এক লাখ বাংলাদেশি কর্ম

6

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে হুমকি ও ভারতবিরোধী বক্তব্যে বাংলা

7

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

8

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

9

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

10

‘ভেবেছিলাম চাঁদাবাজমুক্ত দেশ গড়ব কিন্তু চাঁদা আদায় বন্ধ হয

11

কোথায় আছে জানলে হাদির হত্যাকারীদের ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপ

12

মেসির জোড়া অ্যাসিস্টে শিরোপা জিতলো ইন্টার মায়ামি

13

নয়াপল্টনে আসছেন তারেক রহমান, জড়ো হয়ে নেতাকর্মীদের স্লোগান

14

দৃষ্টিশক্তি ফেরানোর যুগান্তকারী প্রযুক্তি: অন্ধত্ব নিরাময়ের

15

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

16

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

17

গুলিবর্ষণের ঘটনার পর গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

18

বিসিবির মেইল আইসিসিকে: বিসিসিআই বলছে ‘লজিস্টিক দুঃস্বপ্ন’

19

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের

20
সর্বশেষ সব খবর