Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুইটি কেন্দ্রে (রুয়েট ও বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল (১৫ নভেম্বর) রুয়েটের ১৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর এসএম আব্দুর রাজ্জাক।

সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

এছাড়া প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম জিপি-৪ পেতে হবে।

প্রার্থী  জিসিই (জেনারেল সার্টিফিকেট অব অ্যাডুকেশন অর্ডিনারি লেভেল) ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্তে প্লাটিলেট কমে গেলে কী খাবেন ?

1

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

2

টেকসই বেড়িবাঁধসহ সাত দফা দাবিতে সাতক্ষীরায় নারীদের মানববন্

3

লন্ডন, দিল্লি বা পিন্ডিতে বসে রাজনীতি করা চলবে না : সাদিক কা

4

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন স

5

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

6

নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান

7

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে ৭ মাদক কারবারির বিরুদ্ধে চ

8

পানছড়িতে শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি: ৬৫ পরি

9

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা জন্য প্রস্তুত হামাস ও ইসরায়

10

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

11

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

12

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

13

ত্রিভুজ প্রেমের ভয়ংকর পরিণতি: শেষে ২৬ খণ্ড হয়ে ড্রামে

14

ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা: মির্জা ফখ

15

শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জাসদের

16

এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি: মির্জা ফখরুল

17

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

18

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

19

মাঝরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

20
সর্বশেষ সব খবর