Deleted
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে নতুন সম্পর্কে রয়েছেন গৌরী স্প্র্যাটকের সঙ্গে। তবে প্রাক্তন দুই স্ত্রী-রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সুসম্পর্ক আজও বজায় আছে।

সন্তানদের সঙ্গেও খোলা মনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন এই সুপারস্টার। ইরা খানের বিয়েতে কিরণ রাওকে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে প্রাক্তন স্ত্রীর সিনেমার পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই দেখা যায় আমিরের সেই আন্তরিকতা।

সম্প্রতি আবারও সেই ছবিই ধরা দিল। প্রথম স্ত্রী রিনা দত্তের প্রদর্শনীতে হঠাৎ হাজির হয়ে রিনাকে চমকে দিলেন আমির খান। মুম্বাইয়ের ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে আয়োজিত এই প্রদর্শনী শুরু হয়েছে ১৮ নভেম্বর। একেবারেই অনাকাঙ্ক্ষিত এই উপস্থিতিতে রিনা দত্ত বেশ আনন্দিত হয়েছেন।

ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন রিনা। সেখানে দেখা গেছে, তিনি পরেছিলেন কালো প্রিন্টেড শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। আর আমির খানের পরনে ছিল সবুজ কুর্তা, কালো প্যান্ট ও ওয়েস্ট কোট। ছবিগুলোর ক্যাপশনে রিনা লিখেছেন—
‘‘যখন আপনার প্রাক্তন আপনাকে চমকে দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।”

১৯৮৬ সালে আমির ও রিনার বিয়ে হয়, পরে ২০০২ সালে বিচ্ছেদ। তাদের দুই সন্তান—জুনেদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির; তাদের এক ছেলে আজাদ। ২০২১ সালে কিরণ ও আমির আলাদা হয়ে যান।

বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির খান। গৌরী চলচ্চিত্র জগতের মানুষ নন, তাই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক আলোচনার বাইরে রাখতে চান অভিনেতা। তবু মাঝে মাঝেই গৌরীর সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাকে। প্রাক্তনদের সঙ্গে পরিপক্ব যোগাযোগ এবং শিল্প-সংস্কৃতিতে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে বারবারই নিজের ব্যক্তিত্বের আরেক দিক ফুটিয়ে তুলছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ‘চোর সন্দেহে’ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

1

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

2

মুন্সীগঞ্জে আগুনে পুড়ে ছাই হলো ৭ দোকান

3

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

4

বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

5

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

6

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা নিষেধ, গরিবদের অর্থ দানের নি

7

গোপন মিটিং করলে ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের মাহাত্ম্য থাকে—প্

8

হাদি তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে: প্রধান উপদেষ্টা

9

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

10

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

11

নভেম্বরে এলো অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স

12

দেশের আকাশসীমায় প্রবেশ করেই যা লিখলেন তারেক রহমান

13

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

14

প্লট জালিয়াতি, হাসিনা রেহানা ও টিউলিপের কারাদণ্ড

15

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি

16

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

17

ফরিদপুর-২ আসনে লড়বেন শ্যামা ওবায়েদ

18

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

19

প্রাক্তন স্ত্রী রিনা দত্তকে চমকে দিলেন আমির

20
সর্বশেষ সব খবর