Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ফিচার

সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফরমগুলোতে নতুন ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করতে হোয়াটসঅ্যাপও একের পর এক নতুনত্ব আনছে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত হচ্ছে। ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও কভার ফটো দেওয়ার সুবিধা আনা হচ্ছে।
এতদিন কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকান্ট ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো সেট করার সুবিধা ভোগ করতেন। এবার সাধারণ ব্যবহারকারীরাও সেই সুযোগ পাবেন।
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারটিতে ব্যবহারকারীদের প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করার সুযোগ পাওয়া যাবে। এতে প্রোফাইল আরো বেশি আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব হবে।
এ ছাড়া, ফিচারটির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর ফলে ব্যবহারকারীরা তাদের কভার ফটো কে দেখতে পারবে তা নির্ধারণ করতে পারবেন। এই প্রাইভেসি সেটিংস প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের গোপনীয়তা নিয়ন্ত্রণের মতোই কাজ করবে। এ জন্য থাকবে তিনটি বিকল্প ব্যবস্থা।
Everyone: কভার ফটো সবার জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তারাও কভার ফটো দেখতে পারবে। My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কন্টাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবেন। Nobody: কভার ফটো কেউ দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানায়, বর্তমানে ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় কনকনে ঠাণ্ডা, তাপমাত্রা ৭ ডিগ্রি

1

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের

2

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির কাছে দায়ি

3

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

4

জান্নাতের টিকিট দিতে পারব না, তবে উন্নয়ন নিশ্চিত করব: মির্জা

5

ঘুষ দুর্নীতি অনিয়ম-ই পেশা!

6

পোস্টারের আড়ালে কিশোরগঞ্জের বড়পুল মোড়

7

সিরিয়ায় অতর্কিত হামলা, ২ মার্কিন সেনা নিহত

8

আশরাফুল হত্যা: র‌্যাব-পুলিশের দুই রকম তথ্য

9

শান্তি চায় না মস্কো: জেলেনস্কি

10

বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের সবুজ সংকেত

11

বিএনপির জন্য পরিবার 'ত্যাগ', ধানের শীষ পেলেন সেই শ্রাবণ

12

প্রত্যেক ভোটকেন্দ্রে ৫ জন সেনা মোতায়েনের অনুরোধ জামায়াতের

13

দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার: হাদি

14

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

15

‘প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে আসার কোনো য

16

বিয়ে করবেন টলিউড জুটি দেব ও রুক্মিণী মৈত্র ?

17

পাঠ্যবই ঠিক সময়ে বিতরণ, মুদ্রণ সংকট নিরসনে নড়েচড়ে বসেছে সরকা

18

সেনাকুঞ্জে খালেদা জিয়া-ড. ইউনূসের কুশল বিনিময়

19

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

20
সর্বশেষ সব খবর