Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের!

ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের!

মধ্যপ্রাচ্যে এরইমধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এ ঘটনার পর আরও বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই ট্রাম্পকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন কর্মকতা। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ভাবাদর্শী হাসান রহিমপুর আজগাদি বলেছেন, তেহরানের উচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বন্দি করা, ঠিক যেমন তিনি মাদুরোর সাথে করেছিলেন। ইরানের বিক্ষোভের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেছেন বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। এর আগে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি কোনো হামলা চালায়, তাহলে এর কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে কোনো আগ্রাসন হলে, তা আগের চেয়ে আরও যন্ত্রণাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়ার মুখে পড়বে।’গত জুন মাসে হওয়া ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের সামরিক প্রস্তুতি এখন আরও বেশি বলেও জানান তিনি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এদিকে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর খবরের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৬ জানুয়ারি) জানিয়েছে, ইরানের কাছে বিদেশি যুদ্ধজাহাজের আগমন তেহরানের প্রতিরক্ষা অবস্থান বা কূটনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের কাছে জনগণের সমর্থনে দেশ রক্ষার পূর্ণ ইচ্ছা ও সক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ দেশ রক্ষায় ইরানের দৃঢ়তা ও আন্তরিকতাকে প্রভাবিত করতে পারবে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা ‘জুলাই

1

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

2

হাতিয়ার মানুষের বিশ্বাস রক্ষা করব: হান্নান

3

আমরা ভয়হীন মত প্রকাশের নির্বাচন চাই: প্রধান উপদেষ্টা

4

ফরিদপুরে ট্রেন–পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ১০

5

৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্

6

ধামরাইয়ে ২ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ এক ব্যক্তি আটক

7

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

8

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৪২ ওমরাহ হজযাত্রী

9

অবৈধ অস্ত্রের ঝনঝনানি, দেশব্যাপী বাড়ছে খুন ও সহিংসতা

10

কিশোরগঞ্জ-১ আসনে ত্যাগের প্রতীক ভিপি সোহেল

11

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

12

ইসির শুনানি: আজ প্রথমার্ধে ২৭ আপিল মঞ্জুর, নামঞ্জুর ৫টি

13

ক্যাবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাচ্ছেন মি

14

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

15

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমালো এনবিআর

16

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

17

ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করছে একটি দল: নজরুল ইসলাম

18

খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করার আদেশ আসতো না :

19

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

20
সর্বশেষ সব খবর