Deleted
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

অবশেষে প্রাণঘাতী সংঘাতের অবসান, যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সংঘাতের অবসানে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার (২৭ ডিসেম্বর) উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে এই যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কথা জানান। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, চুক্তিতে স্বাক্ষরের পর থেকেই অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। পাশাপাশি, উভয় পক্ষ বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রাখবে এবং নতুন করে কোনো সেনা বা অস্ত্র সরানো হবে না। স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এই চুক্তির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, অবকাঠামো ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর যেকোনো হামলা নিষিদ্ধ থাকবে।

থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাত্থাফন নারখফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তিয়া সেইহা এই চুক্তিতে সই করেন। এর মাধ্যমে প্রায় ২০ দিনের সংঘাতের অবসান ঘটল, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, এই সংঘাতে দুই দেশে মিলিয়ে শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং পাঁচ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। যুদ্ধবিরতির খবরে সীমান্তবর্তী এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

আইএ/সকলাবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

1

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে:

2

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

3

‘খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স’

4

জাল টাকা সহ বরিশালে আটক ৪ জন

5

অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

6

অবশেষে দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

7

শাহবাগে জুম্মার নামাজ আদায়, বাড়ছে মানুষের ঢল

8

বরিশাল-৫: ‘মানবতার ফেরিওয়ালা’ ডা. মনীষা চক্রবর্তীতে কাঁপছে হ

9

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

10

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়ে ২১ জানুয়ারি

11

ঢাকায় পৌঁছেই সরাসরি এভারকেয়ারে যাচ্ছেন জুবাইদা রহমান

12

এইচএসসি পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ২ হাজার ৩৩১ জনের

13

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

14

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

15

এনসিপি থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ

16

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

17

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

18

হচ্ছে না জামাত-ইসলামী আন্দোলন জোট

19

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

20
সর্বশেষ সব খবর