Deleted
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

খারাপ কোলেস্টেরল কমিয়ে হার্টের যত্ন নেয় যে মসলা

রান্নায় মসলার ব্যবহার শুধু খাবারের স্বাদই বৃদ্ধি করে না, স্বাস্থ্যের উপকারও করে। সেই তালিকার একটি বিশেষ মসলা নিয়ে সম্প্রতি গবেষণা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রতিদিন মাত্র ৫ গ্রাম খেলেই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই উপকারী মসলাটি হলো কালোজিরা।

শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কালো জিরা। গবেষকেরা আট সপ্তাহ ধরে অংশগ্রহণকারীদের কালোজিরা খাইয়ে পরীক্ষা করেছেন। তাদের দাবি, ফলাফল ছিল যথেষ্ট নজরকাড়া—যারা নিয়মিত কালোজিরা খেয়েছেন, তাদের রক্তে মোট কোলেস্টেরলের মাত্রা কমেছে। তা ছাড়া শরীরের ভেতরে চর্বি জমার প্রবণতাও কিছুটা হ্রাস পেয়েছে।

এই গবেষণার পাশাপাশি, পুষ্টিবিদ দীপশিখা জৈনও এ বিষয়ে মতামত জানিয়েছেন। তিনি বলেন, কালোজিরা অত্যন্ত উপকারী এক মসলা। ছোট ছোট কালো দানায় লুকিয়ে রয়েছে অঢেল গুণাগুণ। প্রদাহনাশী বৈশিষ্ট্যের পাশাপাশি এতে রয়েছে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার শক্তি। এ জন্য বিশেষজ্ঞরা প্রতিদিন এক চামচ কালোজিরা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

পুষ্টিবিদদের মতে, এতে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে বলে হার্টের পক্ষেও তা ভালো। পাশাপাশি, কালোজিরা স্থূলত্বের সমস্যা কমিয়ে জীবনযাপন সংক্রান্ত রোগের ঝুঁকি কমাতে পারে।

গবেষণাগারের পরীক্ষাতেও দেখা গেছে, কালোজিরার সক্রিয় উপাদান শরীরে চর্বির কোষ তৈরি হওয়া রোধ করতে পারে। অর্থাৎ শরীর যেন এক ধরনের সংকেত পায়, অতিরিক্ত চর্বি জমিয়ে রাখার দরকার নেই। এই কারণেই গবেষকেরা বলছেন, কালোজিরা শুধু স্বাদ বাড়ায় না, বরং হার্টের স্বাস্থ্যের যত্ন নিতে পারে নীরবে।

তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা হলো, কালোজিরা কোনোভাবেই ওষুধের বা চিকিৎসার বিকল্প হতে পারে না। কারো যদি আগে থেকেই হৃদ্‌রোগ, কিডনির সমস্যা বা নিয়মিত ওষুধ খাওয়ার অভ্যাস থাকে, তা হলে কালোজিরা নিয়ম করে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য দেবেন তারেক রহমান-শফিকুর রহমা

1

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপা

2

লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ

3

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

4

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

5

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

6

আলোচিত কুকুরছানা হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

7

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

8

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

9

কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বদলাতে হবে

10

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

11

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

12

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা করেছে এয়ার অ্যাম্বুলেন্স

13

জামায়াত-চরমোনাই নেতৃত্বাধীন জোট কোনো ইসলামি জোট নয়, ১০১ আলেম

14

জোটসঙ্গীদের কথা মনে রেখেছে বিএনপি

15

ফ্রান্সের কাছে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে সহায়তা চান তৈয়্যব

16

যবিপ্রবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

17

ট্রাম্পকে নিয়ে অসন্তুষ্ট ৫৮ শতাংশ মার্কিনী

18

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

19

আগুনের ধোঁয়া শাহজালালের বহির্গমন টার্মিনালে, আতঙ্কিত যাত্রীর

20
সর্বশেষ সব খবর