Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

প্রস্তাবিত গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে এবং এ বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, খুব দ্রুতই এই সংকটের একটি ফয়সালা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, "২৭০ দিন ধরে আলাপ-আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্য হতাশাজনক। আগে সংস্কারের বিষয়বস্তু নিয়ে বিরোধ থাকলেও এখন গণভোটের পদ্ধতি নিয়েই দ্বিমত তৈরি হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

ড. আসিফ নজরুল প্রশ্ন তুলে বলেন, "কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে?"

তিনি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, "যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।" তবে তিনি মনে করিয়ে দেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কেবল সরকারের একার নয়, রাজনৈতিক দলগুলোরও সমান দায়িত্ব রয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জরুরি নির্দেশনা, যা

1

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট ঘিরে সারা দেশে পুলিশের বিশেষ নির

2

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

3

‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’

4

ভালোবাসায় তালাবদ্ধ পরী-শাওন !

5

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

6

দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার জেলজীবন

7

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

8

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ

9

‘প্লাস্টিক পাওয়া গেছে বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে’

10

রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে

11

দেশ ছেড়েছেন হামজা ,সিলেটের পথে সামিত

12

চালু হলো কুয়াশায় বন্ধ থাকা পাটুরিয়া–দৌলতদিয়া ফেরি

13

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মা

14

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সব প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা শার

15

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

16

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

17

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

18

এনসিপির প্রার্থী ঘোষণার তারিখ জানালেন নাহিদ ইসলাম

19

নাশকতা প্রতিহত করতে মাঠে থাকবে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো

20
সর্বশেষ সব খবর