Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, দলটি অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা রাখে, সেই দাবি করেছে।

বুধবার (২২ অক্টোবর) সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও অনৈক্য দেখা দেওয়ার কারণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে গেলে এই সংশয় কেটে যাবে।

আগামী নির্বাচন সামনে রেখে জনপ্রশাসনের বিভিন্ন দিকগুলো এখন থেকে প্রধান উপদেষ্টা নিজেই ক্লোজলি মনিটরিং করবেন বলে জানান তিনি।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার ব্যাপারে আইন উপদেষ্টা বলেন, এ ব্যাপারে সেনাপ্রধানসহ সবার সহযোগিতা প্রশংসনীয়। তাদেরকে সাবজেলে রাখার বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ ব্যাপারে মন্তব্য করার এখতিয়ার নেই।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেছিলেন, আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা বাড়লো শিক্ষকদের

1

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

2

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

3

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

4

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

5

মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে নাশকতা মামলায় অব্যাহতি

6

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি ,মৃত্যু হলে শাহবাগে জড়ো হ

7

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

8

মাদারগঞ্জে পৌর যুবদল নেতাসহ ৯ জুয়াড়ি আটক

9

নির্বাচন সুষ্ঠু করতে দলগুলোকে কঠোরভাবে আচরণবিধি মানতে সিইসির

10

‘আমার দেশ’-এর সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: ফজলুল করীম

11

হারানো বা চুরি হওয়া ফোন ব্লক করবেন যেভাবে

12

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

13

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর

14

দেশনেত্রীকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

15

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

16

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবে প্রসিকিউশন

17

বেগম জিয়ার আসনগুলোতে প্রার্থী হচ্ছেন যারা, জানালেন সালাহউদ্দ

18

বিরল তুষারপাতের সাক্ষী হলো আরব মরুভূমি

19

সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

20
সর্বশেষ সব খবর