Deleted
প্রকাশ : বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের ইডি নিযুক্ত হলেন আরিফুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আরিফুজ্জামান নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন। গত ১ ডিসেম্বর তাকে এই পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতি লাভের আগে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে পরিচালক (বৈদেশিক মুদ্রা) হিসেবে কর্মরত ছিলেন।

মো. আরিফুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি বেসরকারি কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি চট্টগ্রাম অফিসে যোগদানের আগে বিএফআইইউতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডিপার্টমেন্ট অব অফসাইট সুপাভিশন, এসএমই, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে মো. আরিফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। দাপ্তরিক প্রয়োজনে তিনি ভারত, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

1

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

2

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

3

দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা শুরু করল জে

4

অবশ্যই রাজনৈতিক দলের নিবন্ধন তারেকের প্রাপ্য, সংহতি জানিয়ে র

5

ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

6

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

7

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য দিলে পুরস্ক

8

নরিগা, সাদ্দাম নাকি হার্নান্দেজ: মার্কিন জিম্মায় মাদুরোর পরি

9

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

10

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান

11

ভূমিকম্পে যে নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

12

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

13

সালাহউদ্দিনকে প্রত্যাখ্যান, আসলাম চৌধুরীকে মনোনয়ন দাবিতে বিএ

14

ইয়েমেনে সামরিক হামলা করবে সৌদি নেতৃত্বাধীন জোট

15

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

16

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

17

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

18

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি

19

‘সরকারকে বেকায়দায় ফেলতেই মুছাব্বির হত্যা, জড়িতদের কঠোর হস্তে

20
সর্বশেষ সব খবর