Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

গণভোটে ‌‘হ্যাঁ’ ভোট যেসব বিষয়ে সমর্থন করবে

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি ঐতিহাসিক গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই গণভোটকে সামনে রেখে ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ব্যবহার করে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটের গুরুত্ব তুলে ধরে একটি বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে। ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ শিরোনামের এই লিফলেটে ১১টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের রূপরেখা দেওয়া হয়েছে, যা ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে কার্যকর করা সম্ভব হবে।

লিফলেট অনুযায়ী, ভোটাররা ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশে নিম্নলিখিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে:

১. তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন: এসব প্রতিষ্ঠান গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করার সুযোগ পাবে।
২. সংবিধান সংশোধন: সরকারি দল এককভাবে বা ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না।
৩.গণভোটের বিধান: গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত বা গণভোটের বিধান স্থায়ী হবে।
৪. বিরোধী দলের ভূমিকা: সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন।
৫. প্রধানমন্ত্রীর মেয়াদ: কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
৬. নারী প্রতিনিধিত্ব: সংসদে নারীদের আসন ও প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
 ৭. উচ্চকক্ষ গঠন: ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
 ৮. স্বাধীন বিচারব্যবস্থা: বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা পাবে।
৯. মৌলিক অধিকার: ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হবে।
 ১০. ক্ষমার সীমাবদ্ধতা: দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করার ক্ষমতা পাবেন না।
১১. ভারসাম্য: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে সুষম বণ্টন ও ভারসাম্য নিশ্চিত হবে।

লিফলেটে স্পষ্টভাবে বলা হয়েছে, এই পরিবর্তনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক বাংলাদেশ গড়া সম্ভব। পরিবর্তনের এই চাবি জনগণের হাতেই ন্যস্ত।

গণভোট ও জুলাই জাতীয় সনদ সম্পর্কিত আরও তথ্য জানতে এবং বিস্তারিত পড়তে ভিজিট করার জন্য www.gonovote.gov.bd এবং www.gonovote.bd ওয়েবসাইট দুটি ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইল-৫: টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

1

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ, বিএনপি থেকে নির্বা

2

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

3

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

4

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

5

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

6

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

7

কোথায় আছে জানলে হাদির হত্যাকারীদের ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপ

8

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: খালাসহ খুলনায় ২ জন গ্রেফতার

9

দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ

10

রাজধানীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, শিক্ষার্থীসহ নিহত ২

11

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

12

গ্রুপিং রাজনীতি: মাগুরা-২ আসনে ধানের শীষের ভরাডুবির শঙ্কা

13

খালেদা জিয়ার জানাজায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

14

টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন: মির্জা ফ

15

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

16

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

17

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

18

'আমরা কাঁদতে নয়, ফাঁসির দাবি নিয়ে এসেছি'

19

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

20
সর্বশেষ সব খবর