Deleted
প্রকাশ : রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত: সৈয়দা রিজওয়ানা

যাচাই-বাছাইয়ের পর আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে সিদ্ধান্ত: সৈয়দা রিজওয়ানা

আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বাংলাদেশে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে বলে জানান তিনি।

আজ রবিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে।’

বাংলাদেশ কোন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাবে সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে।

আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি। এর পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।’

রিজওয়ানা হাসান বলেন, কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে।

খেলারই কোন যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সে যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে। 

তিনি বলেন, আইপিএল নিয়ে আইন উপদেষ্টা যেটা বলেছেন, আমরা আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি। এটা কোন মাধ্যমে কীভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো।

গণমাধ্যম ব্যবস্থার সংস্কার নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে।” বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বমিত্রর ভিডিও শেয়ার করে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি

1

শহীদ জিয়াউর রহমানের সমাধি ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়

2

মিজানুর রহমান আজহারীর এ বছরের সকল বিভাগীয় তাফসির মাহফিল স্থ

3

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন

4

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

5

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

6

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে বিমানবন্দর

7

কুরআন পোড়ানোয় যুবকের বাড়ি ভাঙচুর, অভিযুক্ত আটক

8

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের অ

9

হাদি হত্যা: আদালতে সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

10

এ বছরও হজের বিমান টিকিটের শুল্ক প্রত্যাহার করছে সরকার

11

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট, ইসির প্রস্তুতিতে সন

12

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

13

অবাধ নির্বাচনে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ: স্বরাষ্

14

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দল

15

মুখোমুখি চীন ও জাপানের যুদ্ধবিমান, তীব্র উত্তেজনা

16

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

17

হাদিকে হত্যাচেষ্টা, হামলাকারীরা ভারত চলে গেছে: জুলকারনাইন সা

18

নোয়াখালীতে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ

19

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

20
সর্বশেষ সব খবর