Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ: বিডব্লিউওটি

দেশজুড়ে জেঁকে বসা হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। একইসঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কা রয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সংবাদ মাধ্যমকে জানায়, মঙ্গলবার দুপুরের পর দেশের অধিকাংশ এলাকার আকাশ থেকে কুয়াশা সরে গিয়ে রোদের দেখা মিলেছে। তবে বগুড়া ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চল এবং খুলনা বিভাগের কিছু এলাকায় কুয়াশার চাদর রয়ে গেছে।

সংস্থাটি আরও জানায়, আজ রাতে কুয়াশা বেল্ট আবারও বিস্তার লাভ করতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে কুয়াশা খুব বেশি সময় স্থায়ী হতে পারবে না। ফলে আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) পশ্চিমাঞ্চলে দ্রুত রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকতে পারে।

তাপমাত্রা আরও কমার বিষয়ে বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে কুয়াশার আস্তরণ কমে আসায় আগামী দুই দিন এসব এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। মাঝে তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী ১০ ও ১১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

তীব্র শীতের সতর্কতার বিষয়ে সংস্থাটি জানায়, শৈত্যপ্রবাহের মেয়াদ ১২ জানুয়ারি পর্যন্ত বর্ধিত হওয়ায় দেশজুড়ে ‘কনকনে’ শীত অনুভূত হবে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইএ/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রয়লার ও ডিমের বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা!

1

বাড়িতে ককটেল বিস্ফোরণ, যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

2

উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি এগোচ্ছে: স্বরা

3

সালমান-আনিসুল ও দীপু মনিকে নতুন মামলায় গ্রেফতার

4

কিশোরগঞ্জে ইউসেপ বাংলাদেশে ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ, বে

5

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

6

মোবাইল ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণের পরামর্শ পুলিশের

7

যুদ্ধবিরতির এক মাসে ২৬০ ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েল

8

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

9

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ সৌদি-পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ

10

হা‌দি‌র ওপর হামলাকারীরা দে‌শেই আছে: ডিএম‌পি

11

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

12

২ হাজার টাকা চুরির জন্য মা-মেয়ে হত্যা

13

আরব দেশগুলোর সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া ট্রাম্প

14

দেশজুড়ে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২'

15

হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু বেড়ে ৯৪

16

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত; দ্বিরাষ্ট্র গঠনই সমাধানের একমাত্র পথ

17

ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস করে গ্রেফতার সাবেক

18

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ছাড়াল আড়াই লাখ

19

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

20
সর্বশেষ সব খবর