Deleted
প্রকাশ : শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল ঘোষণা দিয়ে আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। ফলে বছরের প্রথম দুই দিনেই ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ৪ হাজার ১৯৯ টাকা।

২০২৫ সালের শেষ দিকে দফায় দফায় দাম বাড়তে বাড়তে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকায় পৌঁছে অতীতের সব রেকর্ড ভেঙেছিল। সেই রেকর্ড দামের পর টানা তিন দফায় স্বর্ণের দাম কমানো হলো।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ১১৬৬ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

বৃহস্পতিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে। নতুন করে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ভরিতে ৪৬৭ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩৪৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা করা হয়েছে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

1

সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক, নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিল

2

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

3

৪০ নেতার পদ ফিরিয়ে দিল বিএনপি

4

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

5

বেলা ১১টায় বসবে হাসিনার মামলার রায়ের ট্রাইব্যুনাল

6

একসঙ্গে নির্বাচন ও গণভোট করলে খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

7

গণভোট নিয়ে সচেতনতা বাড়াতে প্রচারে নামছে ইসি

8

প্লট জালিয়াতির মামলায় হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে রায়

9

জৌলুসের মাঝেও নিভৃতচারী ঈশিতা

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

11

বাউলের কটূক্তি: মানিকগঞ্জে তাওহিদী জনতার সংবাদ সম্মেলন, বিশৃ

12

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

13

বিবাহ বিচ্ছেদের পর হাউমাউ করে কেঁদেছিলেন ক্যাটরিনা

14

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

15

ইমরানের সন্ধানের দাবিতে বিক্ষোভের ডাক, ১৪৪ ধারা জারি

16

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

17

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

18

২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা, চলবে ১৫ মার্চ পর্যন্ত

19

কাল বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

20
সর্বশেষ সব খবর