Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মোয়াজ্জেম হোসেন আলাল অভিযোগ করে বলেন, জামায়াত তৎকালীন সরকারের কাছ থেকেও সুবিধা আদায় করেছিল। তিনি দাবি করেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা অতীতে জাসদ এবং বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের মধ্য থেকে বেরিয়ে এসেছে, যারা এখন নিজেদের প্রকাশ্য কর্মী বলে দাবি করছে।

বিএনপির এই নেতা বলেন, "জামায়াত এখন তাদের রূপ বদলাতে শুরু করেছে। তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য হিন্দু সম্প্রদায়কে নিয়েও সমাবেশ করছে। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালে পরিণত হয়েছে, যা প্রত্যেকেই নিজেদের প্রয়োজনে কেটে নিয়ে যায়।"

আলাল মন্তব্য করেন, দেশ বর্তমানে বহুরূপী শক্তির খপ্পরে পড়েছে। এমন পরিস্থিতিতে বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা।

একাত্তরের নৃশংসতার জন্য জামায়াতকে নিষিদ্ধ করার দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর কোনো ধরনের প্রতারণা দেখতে চায় না।"

এম.এম/সকালবেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

1

খাগড়াছড়িতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

2

কিভাবে রাঁধবেন গরুর কালাভুনা ?

3

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

4

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

5

অস্তিত্ব সংকটে সাভারের ‘গোলাপ গ্রাম’

6

বগুড়া-৭ খালেদা জিয়া ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়

7

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

8

বিপিএলের নতুন সূচি: বাদ পড়ল চট্টগ্রাম পর্ব, ঢাকায় ফাইনাল ২৩

9

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

10

‘নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউ

11

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

12

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

13

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

14

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

15

ভূমিকম্পে ঢাকায় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

16

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

17

জামায়াতে যোগ দেওয়া মেজর আখতারের ভাই স্বতন্ত্র এবং ছেলে খেল

18

উত্তরবঙ্গে তারেক রহমানের চার দিনের সফর, থাকছে যেসব কর্মসূচি

19

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

20
সর্বশেষ সব খবর