Deleted
প্রকাশ : শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, বর্তমান সংবিধানের কাঠামোর অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং তারা সেই সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই। তাঁর মতে, ভবিষ্যতে নির্বাচনে জয়লাভ করে সংসদে গিয়ে সংবিধান সংশোধন করে গণভোটের বিষয়টি যুক্ত করা যেতে পারে। একইসঙ্গে তিনি গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 'জনতার ইশতেহার' শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, "কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন, সেটা কাম্য নয়। আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন, এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে কি সংঘর্ষ বাঁধবে না?"

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বৈরাচারী মনোভাব চলে আসছে, যেখানে কনসেনসাসের (ঐক্যমতের) বাইরে যাওয়ার সুযোগ নেই। তিনি প্রশ্ন রাখেন, "আমাদের ৩১ দফার অনেক কিছুই কনসেনসাসের মধ্যে আসেনি, তাই বলে কি আমি মাঠে নামব? আমি জনগণের কাছে যাব।"

বিএনপির এই নেতা বলেন, ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই, বিষয়টি এখানে চূড়ান্ত। "আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি ক্ষমতায় আসুন, এরপরে আপনি পরিবর্তন করুন," তিনি যোগ করেন।

চট্টগ্রামে সাম্প্রতিক এক হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, এটি একটি দলের ছাত্র সংগঠনের সাবেক নেতাকর্মীদের মধ্যে অন্তর্কোন্দলের মাধ্যমে ঘটেছে। যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, এই ঘটনাটি তাদের দ্বারা ঘটানো হয়েছে কি-না, সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে।

বিএনপির এই নেতা দেশের অর্থনীতির বিষয়ে বলেন, বিএনপির সময়ে কখনো শেয়ারবাজারে ধস নামেনি, বরং অর্থনীতি ছিল চাঙ্গা। তিনি বলেন, ভবিষ্যতে ক্ষমতায় এলে তারা প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দেবেন এবং বাড়িতে বসেই যেন লাইসেন্স পাওয়া যায়, সেই ব্যবস্থা করবেন। তিনি মনে করেন, যত বেশি জনগণকে ক্ষমতায়ন করা যাবে, তত বেশি দেশের উন্নয়ন হবে। দলের ক্ষমতায়ন করলে জনগণ সুবিধা পাবে না। এসময় তিনি প্রতিটি নাগরিককে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনিস আলমগীর-শাওনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

1

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

2

জানুয়ারির প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ১১ হাজার ৬৫ কোটি টাক

3

ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা ১৬ ডিগ্রি

4

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

5

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

6

কড়াইল বস্তির আগুনে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

7

৮০টি পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ইসির আমন্ত্রণ

8

বর্তমান সংবিধানে গণভোট নিয়ে কোনো বিধান নেই: আমীর খসরু

9

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগ অবরোধ

10

দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

11

মধ্যবর্তী নির্বাচনে হারলে অভিশংসন করা হতে পারে, উদ্বিগ্ন ট্র

12

জবির ছাত্রী হলে ছাত্রদলের পাঠানো উপহারে যা আছে

13

চাঁদা দিতে হুমকি, পুলিশের পাহারায় হলো রাস্তার কাজ

14

চলতি মাসের শেষের দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আ

15

মুন্সীগঞ্জে জুলাই শহিদদের পরিবারকে আর্থিক অনুদান

16

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

17

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

18

ওসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের গভীর শোক প্রকাশ

19

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

20
সর্বশেষ সব খবর