Deleted
প্রকাশ : শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জা ফখরুলের

আসন্ন নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান মির্জা ফখরুলের

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, নির্বাচনকে বানচাল করার জন্য উঠেপড়ে লেগেছে একটি চক্র। তারই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আজ একজন প্রার্থীকে গুলি করা হয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
 
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ ঘটনায় সারা দেশে কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

ফখরুল বলেন, এই দেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন মওলানা ভাসানী। তার নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা সম্ভব না।
 
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দেবেন। নির্বাচনের পর আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

1

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

2

হাসিনা–কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

3

নৈরাজ্য করতে এলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

4

মাহিয়া মাহির 'রুহ’টা ভারতে !

5

ইরানকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার নির্দেশ দিয়ে রেখেছেন ট্রাম্প!

6

বিকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র সচিব

7

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

8

‘কেউ একসঙ্গে নায়ক হতে চায় না, সবাই আলাদা হতে চায়’: জুলাই ন্য

9

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

10

ভারতে ৩ বাংলাদেশিকে কুপিয়ে ও তীর মেরে হত্যা

11

পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্

12

ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না: নাহিদ ইসলাম

13

কথা কাটাকা‌টির জেরে ইটের আঘাতে বিএনপি নেতার মৃত্যু

14

কুর্মিটোলায় প্রাইভেটকারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

15

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

16

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

17

নওগাঁয় বিএনপি নেতার গুদামে মিললো অবৈধ মজুতের ১৪৯ বস্তা সার

18

দুই বছর পর নতুন ছবি ও ওয়েব সিরিজে ফিরছেন মিম

19

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

20
সর্বশেষ সব খবর