Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: মুফতি ফয়জুল করীম

দেশের মানুষ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে জনগণ তা মেনে নেবে না। এতদিন যারা নির্বাচন নিয়ে জিকির করেছে, এখন তারা নির্বাচন ভুলে গেছে। কারণ তারা মাঠপর্যায়ের জরিপে দেখছে অবস্থা খারাপ। সেটা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। দেশের মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিদেশে টাকা পাচারকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না।’

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনগণ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় উল্লেখ করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘দেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে। কিন্তু আগামীতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যেখানে পেশিশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে আমরা সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা আটকা থাকার পর সচিবালয় ত্যাগ করলেন অর্থ উপদেষ্টা

1

বিএনপি নেতাকে গুলি করে হত্যা করল আপন চাচাতো ভাই

2

ইউক্রেনের কৌশলগত শহর সিভারস্ক রাশিয়ার দখলে

3

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

4

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

5

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

6

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, ‘না’ বললেন মাহফুজ আলম

7

পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা ১৪.২ ডিগ্রি

8

মানিকগঞ্জের হারানো আসন পুনরুদ্ধারে ঐক্যের ডাক দিলেন রিতা

9

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

10

শুটিং সেটে আহত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

11

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

12

গাজায় থেমে নেই ইসরাইলের নৃশংসতা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিহত আ

13

মেঘনায় দুর্ঘটনা, দুই লঞ্চের রুট পারমিট বাতিল

14

প্রাইমারির প্রধান শিক্ষকদের সুখবর দিলেন অধিদপ্তরের মহাপরিচাল

15

আজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

16

জকসুর ২৬ কেন্দ্রের ফল ঘোষণা, শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

17

ইশতেহার তৈরিতে অনলাইনে মতামত নেবে জামায়াত

18

পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, শৈত্যপ্রবাহের আভাস

19

আজ চাকসু নেত্রী সানজিদা ও ডাকসু জিএস ফরহাদের বিয়ে

20
সর্বশেষ সব খবর