Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’ নামে অভিনব এক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।

১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে তারেক রহমানের দেশে ফেরার দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের ১১টি নির্ধারিত থিমের যেকোনো একটি বিষয়ে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের রিল বা ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। 

নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ভিডিওর ধরন একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ কিংবা অভিনয় হতে পারে।

অংশগ্রহণকারীদের ভিডিওটি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের নিজ নিজ অ্যাকাউন্টে #BangladeshFirst হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে এবং সেটির লিংক বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজের ইভেন্টে জমা দিতে হবে। 

প্রতিযোগিতার বিচারকার্যে ৩০ শতাংশ নম্বর জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ জুরি বোর্ডের রায়ের ওপর নির্ভর করবে।

বিজয়ী সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। 

সংবাদ সম্মেলনে মাহাদী আমিন আরও জানান, গুলশানের এই নতুন কার্যালয়টি মূলত দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া নিয়ে যা জানালেন শিশির

1

ভোটার তালিকায় তারেক-জাইমার নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত রবিবা

2

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

3

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

4

উৎসুক জনতা ও নেতাকর্মীদের ভিড়ে এভারকেয়ারের প্রবেশ পথে বিঘ্ন

5

গুলিবিদ্ধ হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

6

নির্বাচন ঘিরে দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

7

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

8

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

9

ভারতকে আওয়ামী লীগের নয়, জনগণের দৃষ্টিতে তাকাতে হবে : হাসনাত

10

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

11

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ড

12

আপনিও কি ভুমিকম্পের ট্রম্যায় ভুগছেন !

13

পারাপারের সময় ফেরি থেকে ৫ যানবাহন নদীতে পড়ে নিহত ৩

14

দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির

15

খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি সোহেলের গভীর শোক

16

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

17

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের জ

18

ইনকিলাব মঞ্চের নতুন চার দাবি

19

নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বর্জনের পথে বাংলাদেশ, ভারত বলছে, '

20
সর্বশেষ সব খবর