Deleted
প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা জাতীয় পার্টির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। তবে তা এককভাবে নাকি জোটগতভাবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় পার্টির শীর্ষনেতাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

জাতীয় পার্টির শীর্ষপর্যায়ের একাধিক নেতা জানান, বুধবার (১৭ ডিসেম্বর) দলের বর্ধিত সভা ডাকা হয়েছে। দলের তৃণমূলের নেতারাও এই সভায় অংশ নেবেন।

মঙ্গলবার রাত দশটা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী, কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি হতে পারে।
এদিকে, দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দ্বীপ্ত সূর্য গণমাধ্যমে জানিয়েছেন, বুধবার বিকাল চারটায় কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

জানা গেছে, ওই সংবাদ সম্মেলনেই নির্বাচনে যাওয়ার বিষয়ে ঘোষণা দিতে পারে জাতীয় পার্টি।

মঙ্গলবার মধ্যরাতে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম পাটোয়ারী বলেন, “আমরা আগামী নির্বাচনে নমিনেশন সাবমিট করবো।”

এর আগে, সন্ধ্যায় সঙ্গে আলাপকালে দলের চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আপাতত তিনশ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তার দলের। তবে নেতা ও সম্ভাব্য প্রার্থীরা কী মতামত দেন, সেটিও দল বিবেচনা করবে বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় পার্টির অন্য একটি অংশও নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বে তার জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মুঞ্জুর জেপিসহ ১৮ টি দল মিলে নতুন একটি জোট করেছেন। জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি এক সভায় তফসিল ঘোষণাকে স্বাগত জানান। তবে তিনি মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। ১৭ দিন থেকে তা বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করছে কিনা, এই প্রশ্নটি এখন গুরুত্বপূর্ণ বলে মনে করে বিএনপি। এমনকি জাতীয় পার্টির জিএম কাদেরের সঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচনে যেতে সম্মত আছেন, কয়েকটি দলের এমন একাধিক নেতাও জানিয়েছেন, তারা জিএম কাদেরের নেতৃত্বে জোট করতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ কোনদিকে গড়ায় তা নিয়ে সংশয় রয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টিসহ কিছু দল নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে।

জিএম কাদের বলেন, “নির্বাচনে আমরা এককভাবে করার চিন্তাও আছে। তিনশ আসনে আগে আমরা প্রার্থী নিশ্চিত করতে চাই। জোট হবে কিনা, কারও সঙ্গে যুক্ত হবো কিনা, এগুলো দলীয় ফোরামে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত হবে।”

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

1

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে দুর্বৃত্তদের আগুন

2

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

3

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তেলাওয়াত

4

গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারি

5

দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার

6

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

7

আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন

8

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

9

আজ বছরের ক্ষুদ্রতম দিন

10

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সুখবর দিলেন ইতালির রাষ্ট্রদূত

11

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

12

কুয়াশার কারণে শাহজালালে নামতে পারেনি ৮ ফ্লাইট

13

আপেল কি ব্রণ কমায় ?

14

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

15

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

16

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

17

থেমে গেল রাজনীতির মহাকাব্য, বাংলার আকাশে নক্ষত্রপতন

18

৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ

19

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতার দখলবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

20
সর্বশেষ সব খবর