Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

নওগাঁয় অবৈধভাবে বালু উত্তোলন: স্তূপ জব্দ করে নিলামে বিক্রি

মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি বালুর স্তূপ জব্দ করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোঁকাহাট সংলগ্ন চকবালু আমিনগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মী প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপ করে রাখা হলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই সটকে পড়ে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও বালুর স্তূপ দুটি জব্দ করে স্থানীয়ভাবে বাজারমূল্য নির্ধারণ করা হয়। জব্দকৃত বালুর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৬৩ হাজার ৭৭০ টাকা ধরা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়।

নিলাম প্রক্রিয়ায় অংশ নিতে বিডি জমা প্রদানের মাধ্যমে মোট ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুস সালাম সর্বোচ্চ ৭১ হাজার টাকা দর প্রদান করে নিলামে জয়ী হন। নিয়ম অনুযায়ী সরকারি ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালুগুলো সরিয়ে নেওয়ার অনুমতি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, সরকারি অনুমতি বা ইজারা ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের ফলে পরিবেশ ও জনপদের ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর এবং জনস্বার্থে এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত রাখা হবে।

আর.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

1

চলে গেলেন অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড

2

তামিমকে 'ভারতীয় দালাল' বলা সেই পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা

3

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

4

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

5

আসামে মুসলিমদের বহুবিবাহ নিষিদ্ধ, আইন ভাঙলে ১০ বছরের জেল

6

ধর্ম অবমাননা, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি আলেম সমাজের

7

ঢাবির কেন্দ্রীয় মাঠে নারী শিক্ষার্থীদের প্রবেশে বাধা

8

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

9

ইরানে নারীদের ম্যারাথনে মাথায় হিজাব না থাকায় আয়োজক গ্রেফতার

10

বিএনপির সঙ্গে জমিয়তের সখ্যতা: ‘পরগাছা’ রাজনীতির অভিযোগ চরমোন

11

‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় ইমামসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে ল

12

বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে দৌলতুজ্জামান আনসারী

13

হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

14

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

15

গুমের মামলা: শেখ হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর নির

16

ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ

17

তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছে বরিশালের লক্ষাধিক নেতাকর

18

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

19

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

20
সর্বশেষ সব খবর