Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

বান্দরবান প্রতিনিধি

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে উদ্‌যাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বান্দরবানের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জেলা তথ্য অফিসার মো.আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাদাছড়ির গুরুত্ব নিয়ে সভায় বক্তারা বলেন, সাদাছড়ির আধুনিকায়নের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এসময় বক্তারা প্রতিবন্ধীদের চলার পথে অবহেলা না করে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।

সভা শেষে বান্দরবানের ৫ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন নিয়ে বিএনপির ওপর অসন্তুষ্ট মিত্ররা, বাড়ছে দূরত্ব

1

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

2

নির্বাচনে পুলিশ চাইল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ডিসিদের চাই হেলি

3

সাতক্ষীরার চার আসনেই বিএনপি–জামায়াত–স্বতন্ত্র প্রার্থীদের হা

4

প্রাথমিক প্রার্থী তালিকা দেয়া হয়েছে, চূড়ান্ত তালিকা নয়: ফখরু

5

তামিমকে ‘ভারতের দালাল’ বললেন বিসিবি পরিচালক

6

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

7

কুড়িগ্রামে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

8

সালমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা

9

৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

10

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

11

বিয়ের ফাঁদে ফেলে একাধিক নারীর সর্বস্ব লুটে নেয় কিশোরগঞ্জের

12

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ হোটেল কর্মচারীর বিরুদ্ধ

13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

14

দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান, উজ্জীবিত নেতাকর্মীরা

15

ইরানে ২ হাজার বিক্ষোভকারী নিহতের শঙ্কা

16

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফ

17

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭

18

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

19

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

20
সর্বশেষ সব খবর