Deleted
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ ৩ জন

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রামের বিএনপি প্রার্থী এরশাদসহ ৩ জন

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পূর্ব মসজিদ এলাকায় চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
 বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছে। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।’
এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জসিম উদ্দিন। ওসি আরো বলেন, ‘এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।’
স্থানীয় সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণা করছিলেন বায়েজিদ বোস্তামী এলাকায়। এ সময় সরওয়ার বাবলা নামের একজনকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।
এতে এরশাদ উল্লাহ, সরওয়ার বাবলাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
 বুধবার সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

1

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

2

জুলাই আদেশ জারি হচ্ছে আজ

3

তিন দিনের মধ্যে সারা দেশ থেকে ব্যানার-পোস্টার সরানোর ঘোষণা ব

4

‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়

5

হাদির ওপর হামলা দেশের অস্তিত্বের ওপর আঘাত: প্রধান উপদেষ্টা

6

যেসব পানীয় খালি পেটে উপকারী

7

'জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না': ডা. শফ

8

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ ৫ জনের মৃত্

9

৩১ ঘণ্টায় ৪ বার, বড় ভূমিকম্পের উচ্চঝুঁকিতে দেশ

10

১৫ বছরের ফ্যাসিবাদে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

11

৪০ ফুট মাটি খুঁড়েও উদ্ধার করা যায়নি সাজিদকে

12

হাদি হত্যার বিচার দাবি: তারেক রহমান ফিরতেই ফের শাহবাগ অবরোধে

13

খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার আশ্বাস

14

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

15

সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে ট্রাম্পের সতর্কতা

16

দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

17

শুরু হল মহান বিজয়ের মাস ডিসেম্বর

18

গুলি করে হত্যার ৭ দিন পর লাশ ফেরত দিলো বিএসএফ

19

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

20
সর্বশেষ সব খবর