Deleted
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

চাকরি পেয়েই স্বামীকে অস্বীকার স্ত্রীর

রাজধানীর মিরপুর এলাকায় এক নারী তার স্বামীকে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতির পর সরকারি হাসপাতালে নার্স হিসেবে নিয়োগ পান সুমি আক্তার নামের এই তরুণী।
 
তবে চাকরি পাওয়ার পর তিনি স্বামী আশরাফুলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি জানান। বিষয়টি স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

নার্স হিসেবে চাকরি পাওয়ার পর স্বামীকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে আছেন সুমি আক্তার নামে এক তরুণী।

যিনি সম্প্রতি একটি সরকারি হাসপাতালে নার্স পদে নিয়োগ পেয়েছেন। চাকরি পাওয়ার পর থেকেই তার স্বামী আশরাফুলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তীব্র আকার ধারণ করে।

ভিডিওতে প্রকাশিত কথোপকথন অনুযায়ী,স্বামী আশরাফুল অভিযোগ করে বলেন,আমার চোর বানাইছে আমার ওয়াইফ সুমি… রিলেশন করে আমারে চোর বানাইছে।
তিনি দাবি করেন,সুমি একজন অচেনা ব্যক্তির সঙ্গে মোবাইলে নিয়মিত যোগাযোগ করছেন এবং একটি নম্বর নিয়ে তার সন্দেহ আরও বাড়ে। এ নিয়েই দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নম্বর যাচাইয়ের কথা বলেন,আমি সাংবাদিক, নাম্বারটা উঠাও।এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, উনি আমারে ডিস্টার্ব করে, আমি কি করব?

স্বামী আশরাফুল জানান, সুমি আক্তার আগে তার বৈধ স্ত্রী ছিলেন, কিন্তু নার্সের চাকরি পাওয়ার পর থেকে তিনি স্বামী হিসেবে তাকে অস্বীকার করছেন। কথোপকথনের এক পর্যায়ে “তালাক আছে” বলেও শোনা যায়, যা বিষয়টিকে আরও জটিল করে তোলে।

পাশে থাকা কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলেন, কেউ যাবে না,আইডেন্টিফাই আছে, সমস্যা নাই। কিন্তু ততক্ষণে ঘটনাটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের মতে, সুমি আক্তার চাকরি পাওয়ার পর নিজের ক্যারিয়ার ও সিদ্ধান্তে স্বাধীনতা চান। অন্যদিকে স্বামী আশরাফুলের অভিযোগ—স্ত্রী নতুন সম্পর্ক গড়েছেন এবং তাকে অপমান করছে।

এ ঘটনায় দুই পক্ষের পরিবার বসার চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি। বিষয়টি আইনগত পর্যায়েও যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা বলেন, সুমি আক্তার ভালো ক্যারিয়ার পেয়ে স্বামীকে ছেড়ে যাবেন, এটি সামাজিক বন্ধনের অবক্ষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা চতুর্থ মাসের মতো পতনের ধারায় দেশের রফতানি খাত

1

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

2

কটিয়াদীতে সাংবাদিকে হুমকি বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভি

3

‘নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান তা

4

জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা: চিফ প

5

ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, ৬ যাত্রী নিহত

6

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

7

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

8

জনমত জরিপ: ৭০ শতাংশ ভোটারের পছন্দ বিএনপি, দ্বিতীয় অবস্থানে জ

9

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

10

ভারতে অবস্থান সম্পূর্ণভাবে শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত:

11

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

12

‘পরাজিত ফ্যাসিস্ট শক্তি এই দেশে আর ফিরে আসবে না’: প্রধান উপদ

13

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

14

ডিসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের: ‘তুচ্ছ অজুহাতে’ ৭

15

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

16

জোবায়েদ হত্যাকাণ্ড, প্রধান সন্দেহভাজনকে থানায় দিলেন তাঁর মা

17

রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

18

গভীর রাতে নরসিংদীর শিবপুরে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হাম

19

সীমান্তে বিএসএফের গুলিতে ঝরলো বাংলাদেশি যুবকের প্রাণ

20
সর্বশেষ সব খবর