Deleted
প্রকাশ : রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা নিহত

বরগুনার সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাথরঘাটা উপজেলার পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের কালমেঘা কমিউনিটি সেন্টার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে সন্ধা ৭টার দিকে তার মৃত্যু হয়।

মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মারুফ চৌধুরীর চাচা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে বাসায় ভাত খেয়ে মারুফ একাই মোটরসাইকেল নিয়ে বের হন। এর কিছুক্ষণ পরই কালমেঘা কমিউনিটি সেন্টার নামক এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, ‘পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখনও জানা যায়নি।’

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

1

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: মাদুরোকে আটক ইস্যুতে ট্

2

অভিবাসন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র

3

ভারতে গোবর ও গোমূত্র দিয়ে ক্যানসারের ওষুধ তৈরির প্রকল্পে ব্য

4

শাহবাগ থেকে শুরু হলো ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

5

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩ ফিলিস্তিনি

6

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

7

রাজনীতি ধরে রাখবেন সাকিব আল হাসান

8

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ আঞ্চলিক সম্

9

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

10

'আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়'

11

হাত বদলেই কৃষকের ৬০ টাকার নতুন পেঁয়াজ হচ্ছে ১০০

12

জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস ও এজিএসে শিবির

13

২০২৬ এ সামরিক শক্তিতে শীর্ষে যেসব দেশ

14

লতিফ সিদ্দিকীর জামিন ‘আস্থার প্রমাণ’: কাদের সিদ্দিকী

15

ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র

16

নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে: মির্জা ফখরুল

17

হত্যার হুমকি দিয়ে বিএনপি প্রার্থীর বাসায় কাফনের কাপড়

18

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

19

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

20
সর্বশেষ সব খবর