Deleted
প্রকাশ : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

না ফেরার দেশে চলে গেল ৬৮ বয়সি বলিউড অভিনেতা পঙ্কজ ধীর।

বুধবার (১৫ অক্টোবর) মুম্বাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বি. আর. চোপড়ার আইকনিক ধারাবাহিক ‘মহাভারতে’ কর্ণের চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন, যা তাকে দর্শকের মনে চিরস্থায়ী আসন এনে দিয়েছে।

পারিবারিক সূত্র ও ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে অস্ত্রোপচার করা হয়। কিন্তু সেই অসুস্থতা আর কাটিয়ে উঠতে পারেননি তিনি। বুধবার মুম্বাইয়েই তার জীবনাবসান হয়।

পঙ্কজ ধীরের দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা অমিত বহাল অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তার প্রয়াণে শোক প্রকাশ করেছে ভারতের অভিনয় শিল্পীদের সংগঠন ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (CINTAA)।

জানা গেছে, বুধবার বিকেলে মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

টেলিভিশনে ‘মহাভারতের’ ‘কর্ণ’ চরিত্রে পঙ্কজ ধীরের অভিনয় আজও কিংবদন্তি হয়ে আছে। তার দৃঢ় কণ্ঠস্বর, আবেগপূর্ণ সংলাপ এবং বলিষ্ঠ স্ক্রিন উপস্থিতি তাকে রাতারাতি তারকা বানিয়েছিল। এই চরিত্রটি ছাড়াও, তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘চন্দ্রকান্তা’-তে শিব দত্ত এবং ‘কানুন’-এর মতো কোর্টরুম ড্রামাতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

ছোটপর্দার বাইরেও বলিউডে পঙ্কজ ধীরের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তিনি ‘জমিন’, ‘সোলজার’, ‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ এবং ‘বাদশাহ’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ওয়েব সিরিজেও কাজ করছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাঁর স্ত্রী অনিতা ধীর এবং অভিনেতা পুত্র নিকিতিন ধীরকে রেখে গেছেন।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে রাতের আধাঁরে শারফিন মোল্লাকে কুপিয়ে হত্যা

1

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

2

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

3

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

4

স্বৈরাচারী শাসনের পতনে এবার প্রকৃত ভোট হবে: রিজওয়ানা

5

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

6

এনসিপিতে যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ

7

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন: ডাকসু ভিপি সাদিক ক

8

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

9

হাদির শুটার ফয়সালের সাথে ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততা

10

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

11

৩ কোটির ঋণের বোঝা থেকে ১১ কোটির মালিক

12

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

13

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

14

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

15

তিন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন: ডা. তাহের

16

বর্বরতার নতুন দুয়ার খুলছে ইসরায়েল, বন্দিদের জন্য কুমির-ঘেরা

17

চার বিয়ে নিয়ে বিপাকে কপিল

18

ভৈরবকে জেলা করার ‘পুরানো টোপ’ দিলেন শরীফুল আলম, প্রয়াত নেতাদ

19

ভূমিকম্প আতঙ্কে ক্লাস-পরীক্ষা বন্ধ, অনিশ্চয়তায় শিক্ষার্থী ও

20
সর্বশেষ সব খবর