Deleted
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

জাপানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারী

জাপানে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বরাতে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতে সমুদ্র উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি আওমোরি ও হোক্কাইডোর উপকূলের কাছে সংঘটিত হয়েছে এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে ছিল।

শক্তিশালী এই ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ওই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছে জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

1

ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন

2

শিক্ষক নিয়োগে আসছে বড় সুখবর

3

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

4

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

5

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

6

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান

7

নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দুধ দিয়ে গোসল করে পদত্যাগ

8

পেছানো হচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

9

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

10

সিরাজগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চুক্তি বাতিল ও অপরাধীদের

11

নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহম

12

নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল: প্রধান উপদেষ

13

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

14

সময় দেওয়ার কথা বলে এখন ভোটের জন্য তাড়া দিচ্ছে জামায়াত

15

কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

16

বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন

17

তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

18

মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও : মন্দিরা

19

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

20
সর্বশেষ সব খবর