Deleted
প্রকাশ : রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া

ফিলিস্তিনের জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া। এসব সেনা গাজার স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে। 

শুক্রবার (১৪ নভেম্বর) এসব তথ্য জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন।

বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ, ইন্দোনেশিয়া হল সেই দেশগুলোর মধ্যে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক বাহিনীর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যারা গাজায় স্থিতিশীলতা আনতে কাজ করবে। যার মধ্যে রয়েছে আজারবাইজান, মিশর এবং কাতার।

গত সপ্তাহে, রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন এমন একটি বাহিনীর প্রস্তুতি নিয়ে একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যা গাজাকে সামরিকীকরণ, এর সীমান্ত সুরক্ষিত, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং ত্রাণ সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দেবে।

তবে, ইন্দোনেশিয়া জানিয়েছে কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কী ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বোচ্চ ২০,০০০ সৈন্য প্রস্তুত রেখেছি, তবে স্বাস্থ্য এবং নির্মাণ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তারা আপাতত কাজ করবে।’ 

প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং জর্ডানের রাজা আবদুল্লাহ, যিনি শুক্রবার থেকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।

শান্তি প্রচেষ্টায় ইন্দোনেশিয়া কী ভূমিকা নিতে পারে তার সম্ভাবনার জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানান সাজামসোয়েদ্দিন। এছাড়া কখন সেনা মোতায়েন করা হবে বা কতজন, সে সিদ্ধান্ত প্রেসিডেন্ট নেবেন। জানান তিনি।

এর আগে প্রাবোও সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বলেছিলেন, যদি জাতিসংঘের একটি প্রস্তাবতা আসে, তাহলে শান্তি নিশ্চিত করতে ইন্দোনেশিয়া ২০,০০০ বা তার বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

1

ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিল মেটা

2

স্কুলে ভর্তির আবেদন শুরু হচ্ছে কাল

3

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দেবে

4

হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

5

জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ, চলছে দাফনের প্রস্তুতি

6

সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতা

7

আবারও দেশে ভূমিকম্প

8

কেউ পাথর মারলে ফুল আর গালি দিলে আমরা সালাম দেব: হাসনাত

9

ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে আ.লীগ: প্রেস সচিব

10

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

11

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

12

তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

13

অর্থনীতির ‘গণতন্ত্রায়ণ’ হবে, বিএনপি এখন জনগণের কাছে যাবে: আ

14

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

15

অপরাজিত মুশফিকের সেঞ্চুরীতে ৫০৯ রানের লিড বাংলাদেশের

16

খতমে নবুওয়ত সম্মেলনে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা

17

তফসিল ঘোষণার পর সব ধরনের আন্দোলন-সমাবেশ নিষিদ্ধ, কঠোর অবস্থা

18

না ফেরার দেশে অভিনেতা পঙ্কজ ধীর

19

গভীর রাতে নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়েছে নথিপত্র

20
সর্বশেষ সব খবর