Deleted
প্রকাশ : মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৪:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ক্লিকে বেলবন্ড জেলখানায় পৌঁছে যাবে: আইন উপদেষ্টা

এক ক্লিকে বেলবন্ড জেলখানায় পৌঁছে যাবে: আইন উপদেষ্টা

কাল থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে অনলাইনে বেলবন্ড (জামিননামা) গ্রহণপ্রক্রিয়া। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (জামিননামা) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে ‘অ্যাটর্নি জেনারেলস অফিস ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘অনলাইনে বেলবন্ড গ্রহণ করা হবে। একজন লোকের জামিনের পর ছাড়া পাওয়া পর্যন্ত ১২টি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে তিনি শুনেছেন। কোনো ধাপে টাকা দিতে হয়। কোনো ধাপে হয়রানি হতে হয়। আগামীকাল পাইলট প্রকল্প চালু হতে যাচ্ছে। এক ক্লিকে আদালতের রায় থেকে এটা (বেলবন্ড) সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘বুধবার আমরা পাইলট প্রজেক্ট চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে, যে জেলখানায় আসামি আছে।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

সকালবেলা/এমএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছর পর ঢাকায় তারেক রহমান

1

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি, আবেদন ১০ নভেম্বরের মধ্

2

এভারকেয়ারের সামনে বাড়ছে ভিড়, নিরাপত্তা জোরদার

3

হাদির খুনিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

4

হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

5

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

6

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

7

ধানের শীষ আপনাদের পাশে আছে, আ’লীগ সমর্থকদের উদ্দেশে ফখরুল

8

জিপিএ-৫ ও পাসে মেয়েরা এগিয়ে

9

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

10

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ৫ ভুয়া ডিবি আটক

11

ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে শতভাগ প্রস্তুত ইসি

12

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

13

শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে ইতিহাস গড়লেন মুশফিক

14

ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

15

মুসা হজ কাফেলার আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন

16

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

17

ভোটের দিন ঘনালে উন্নত হবে আইনশৃঙ্খলা: সিইসি

18

ভোটের প্রচারে ২২ জানুয়ারি মাঠে নামছেন তারেক রহমান

19

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন রাশেদ খান

20
সর্বশেষ সব খবর