Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈষম্য নিরসনে বৈঠক ডেকেছে বিদ্যুৎ বিভাগ

বৈষম্য নিরসনে বৈঠক ডেকেছে বিদ্যুৎ বিভাগ

সকালবেলা প্রতিবেদক, ঢাকা: আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে লোডের পরিমাণ নির্ধারণ সংক্রান্ত অভিন্ন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিতরণী সংস্থাগুলোর প্রধানদের নিয়ে পর্যালোচনা সভায় বসছে বিদ্যুৎ বিভাগ। আগামী বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের মিনি কনফারেন্স রুমে এই সভা হবে। বিদ্যুৎ বিভাগের সচিব ফারহানা মমতাজ এতে সভাপতিত্ব করবেন।


রোববার (১৯ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (১৫ অক্টোবর) সাবস্টেশন ব্যবসা চালু রাখতেই সংযোগ নীতিমালায় বৈষম্য শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বাংলা স্কুপ। এর পরই পর্যালোচনা সভাটি ডাকা হলো। বিদ্যুৎ বিভাগের এই সভাকে ঘিরে আশার আলো দেখাছেন ভুক্তভোগী গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে বিতরণী সংস্থাগুলোকে একটি অভিন্ন নীতিমালায় আওতায় আনার পদক্ষেপকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন তাঁরা।


এদিকে, বিদ্যুৎ বিভাগের পর্যালোচনা সভার আগের দিন মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বিদ্যুৎ ভবনে বৈঠকে বসছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালনা পর্ষদ। পর্ষদের ৩৮৯তম এই সভায় লোড নির্ধারণে ডিপিডিসির বিদ্যমান নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হবে। সোমবার (২০ অক্টোবর) ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি কে এম সালাহউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 


ওই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সভার এজেন্ডা ১১টি। এর মধ্যে ৬ নম্বর এজেন্ডাটি হলো- ডিপিডিসির আওতাধীন এলাকায় আবাসিক ভবনে বিদ্যুৎ সংযোগ প্রদানের ক্ষেত্রে ফ্ল্যাট/ফ্লোর সাইজ অনুযায়ী লোড নির্ধারণের বিদ্যমান নীতিমালা আংশিক সংশোধনপূর্বক ন্যুনতম লোড নির্ধারণ প্রস্তাবনা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় পদ ছেড়ে নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয়

1

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

2

পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

3

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ যুক্তরাজ্যে

4

প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাতে সালমান এফ রহমানসহ ৯৪ জনের ব

5

শীতের সর্বনিম্ন তাপমাত্রায় স্থবির পঞ্চগড়

6

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

7

জোটের দুই নেতাকে বিএনপির সবুজ সংকেত

8

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প, যা জানালো আবহাওয়া

9

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, নির্ভর করছ

10

কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, পৌর নেতা গ্

11

এক বছরে ৪০ কোটি টাকার ব্যবসার মালিক রিয়া চক্রবর্তী

12

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

13

খুলনায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টা: দুই অভিযুক্ত গ্রেফতার

14

বেতন বাড়ানো অন্তর্বর্তী সরকারের কাজ নয়: ড. রিপন

15

টানা তৃতীয় মৌসুমেও চেন্নাইয়ের অধিনায়কত্বের দায়িত্বে রুতু

16

মাত্র ৩ মাসে কুরআনের হাফেজ হলো শিশু মাহাদী

17

অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব: সালাহউদ্দিন

18

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০

19

'আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই’

20
সর্বশেষ সব খবর