Deleted
প্রকাশ : রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনা হচ্ছে। এ নিয়ে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ শুনানির জন্য দিন ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, এসব মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।

গুম-নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দুই দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে।

এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

1

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ

2

যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন

3

নগদের সাবেক এমডি তানভীরসহ স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসা

4

তফসিলের আগেই দেশে ফিরে ভোটার হতে হবে তারেক রহমানকে

5

মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা ৬ দিনের রিমান্ডে

6

বিএনপি নেতাকর্মীদের পদত্যাগে হিড়িক: অস্থিরতা বাড়ছে দলে

7

সিরিয়ায় আইএসের একাধিক ঘাঁটিতে ব্যাপক মার্কিন হামলা

8

স্বামীর দেওয়া তথ্যে আয়েশাকে গ্রেফতার, জানা গেল চাঞ্চল্যকর তথ

9

তারেক রহমানকে স্বাগত জানাতে নতুন সাজে বগুড়া

10

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু নিয়ে আইএসপিআরের বিবৃতি

11

আমি হাদিকে দেশের জন্য রেখেছিলাম: মাসুমা হাদি

12

শ্রীমঙ্গলে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

13

ভুমিকম্প আশঙ্কায় বন্ধ সরকারি আলিয়া মাদ্রাসার হল

14

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

15

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

16

আলিমেও সাফল্য অব্যাহত এনএস কামিল মাদ্রাসার

17

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

18

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ

19

মিকি আর্থারকে আবারো কোচ নিযুক্ত করলো রংপুর রাইডার্স

20
সর্বশেষ সব খবর