Ziaur Rahman Bokul
প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা বিধিনিষেধ নেই বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে প্রেস সচিব তার স্ট্যাটাসে লিখেন, "এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নাই।"

শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দলের অনেক নেতাকর্মী মনে করছেন, মায়ের অসুস্থতার এই কঠিন সময়ে তারেক রহমানের পাশে থাকা প্রয়োজন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এখন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের অধীনে চলছে। লন্ডন থেকে নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও চলছে

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে আরএসএফের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭৯

1

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

2

খেলায় নারীদের নিরাপদে রাখতে জিরো টলারেন্স নীতিতে সরকার: জাহা

3

ইরানে বন্ধ ইন্টারনেট, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির

4

আজ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

5

ভারতীয় বোলারদের তুলোধনা করে মার্করামের সেঞ্চুরি

6

সম্মান দেখিয়ে মুশফিক মাহমুদুল্লাহকে কিনলো রংপুর-রাজশাহী

7

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

8

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান

9

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৩ দল

10

নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশু মারা যায় দেশে

11

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে বা প্রচারে

12

আজ হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প-মামদানি, আলোচনা যা নিয়ে

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

14

বাড্ডায় এনসিপির অফিসে গুলি!

15

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে নিহত ১৬

16

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

17

ইমাম-মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় ভাতার ঘোষণা সালাহউদ্দিন আহমদের:

18

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে যা আছে, পড়ুন বিস্তারিত

19

রামুতে গহীন পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান; সরঞ্জাম ও গুলি উদ

20
সর্বশেষ সব খবর