Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, তৃতীয়তে দিল্লি

পুরো বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল’-এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, রবিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বেলা পোনে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিশ্বে প্রথম অবস্থানে ছিল রাজধানী ঢাকা।

রবিবার সকাল ৮টা ২ মিনিটে ঢাকার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৭, যা দিয়ে শহরটি শীর্ষ অবস্থানে উঠে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকাল ১০টা ৫০ মিনিটেও ঢাকা শীর্ষ অবস্থান ধরে রাখে, তখন দূষণের মাত্রা বেড়ে দাঁড়ায় ২৫৮।

ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, যেখানে বায়ুদূষণের মাত্রা ২২৪। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, সেখানে বায়ুর মান ১০২।

একিউআই সূচক অনুযায়ী, ঢাকার বায়ুর মান ২৫৭ হওয়ায় তা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একইভাবে চেংডুর বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান ০ থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

বায়ুদূষণ বিশেষজ্ঞরা জানান, শুষ্ক আবহাওয়ায় বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আসিফ

1

চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি: নাহিদ ইসলাম

2

রাতে জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

3

অষ্টগ্রাম বিএনপি সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ: ‘সন্ত্রাসী’

4

আবারও গাজায় ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ৫

5

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

6

বাতিল হলো ফেনীর সব স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

7

জাতীয় কবির কবরের পাশে সমাহিত হলেন শহীদ ওসমান হাদি

8

জনসমুদ্রে শক্তি প্রদর্শনের পর আজ আসন সমঝোতার বৈঠকে ৮ দল

9

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চান পুলিশ সুপাররা

10

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জ

11

অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত, আহত ২

12

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনকে ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্

13

‘সোলজারে’ যুক্ত হলেন রাকিন আবসার

14

বিএনপি নেতা ডাবলু হত্যায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা

15

পুলিশে ১৫ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি

16

গণভোটসহ ৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের দেশব্যাপী বিক্ষোভ সোমব

17

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

18

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

19

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

20
সর্বশেষ সব খবর