Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউদ্দিন আহমদ

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদে বহু দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলের অনেক যোগ্য প্রার্থীকেও ছাড় দিতে হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিদ্রোহী প্রার্থী ও সাংগঠনিক পদক্ষেপ: বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে। হয়তো তারা তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি। কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলের প্রতিনিধিত্ব রাখতে আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করে ফেলেছি।’’

তিনি আরও বলেন, ‘‘বঞ্চিতদের মনে কষ্ট থাকা স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা তাদের ডেকে বোঝানোর চেষ্টা করছি এবং কিছু কিছু বিষয়ে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছি। আশা করি, এসব বিষয়ে খুব দ্রুতই মীমাংসা হয়ে যাবে।’’

তারেক রহমানের সফর ও আচরণবিধি: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সফরে কোনো ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।

তিনি বলেন, ‘‘শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। আমরা গণঅভ্যুত্থানের শহীদদের চেতনাকে ধারণ করি। দেশের মেজর পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন, তবে তা অভ্যুত্থানকেই ধারণ করা হয়। এখানে আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় নেই।’’

শহীদদের আত্মত্যাগ: সালাহউদ্দিন আহমদ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘আমরা সবাইকে অনুরোধ করব, ২০২৪ সালের অভ্যুত্থানকে যেন প্রশ্নবিদ্ধ না করি। বরং শহীদদের আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে আরও মহিমান্বিত করি।’’

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী হয়রানি নিয়ে সোচ্চার 'মহারানি' খ্যাত হুমা কুরেশি

1

জেবুকে ঘিরে কৌতূহল দেখে মজা পাচ্ছে জাইমা রহমান

2

হঠাৎ সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল

3

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল চরমোনাইর অগ্রহায়ণ মাহফিল

4

হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার: আ

5

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

6

ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানীতে হামলা

7

নাটোরে বোনের বিপক্ষে ভাইয়ের মনোনয়ন ফরম উত্তোলন

8

অর্ধশত নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগ দিলেন ছাত্রশিবিরের সাবেক

9

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

10

পাকিস্তানে হামলায় ছয় সেনা নিহত, আফগানিস্তানের সঙ্গে বাড়ছে উত

11

মায়ের জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ তারেক রহমানের

12

ফেসবুকে আ.লীগের পক্ষে পোস্ট দেওয়ায় ইবি ছাত্রকে থানায় সোপর্দ

13

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াত আমির

14

কক্সবাজারে বিএনপির মনোনয়নের খবরে খুশিতে আরেক বিএনপি নেতার মৃ

15

‘হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা থাকবে’

16

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

17

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

18

পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের

19

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

20
সর্বশেষ সব খবর