Deleted
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

জামায়াতে ইসলামী এবং তাদের সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

ঢাকায় জোটের শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনে এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে ভোটে লড়বেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। 

রোববার রাতে জামায়াত নেতা সাইফুল ইসলাম শহিদ তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান। 

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। হয়তো জনগণের ভালোবাসা ও প্রত্যাশা পূর্ণাঙ্গভাবে পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব। কর্মীদের ত্যাগের জন্য মহান রবের কাছে দোয়া করি।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির হত্যার বিচার কি আদৌ হবে?: প্রশ্ন স্ত্রী রাবেয়ার

1

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে আমেরিকা-ইসরাইল’

2

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

3

পাক হামলায় ২৩ আফগান সেনা নিহত

4

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ৭ কলেজ শিক্ষার্থীর

5

'মার্চ টু হাইকমিশন' কর্মসূচি শুরু, ভারতীয় প্রক্সি ষড়যন্ত্র

6

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাস ও মিষ্টি বিতরণ

7

মাঠে লুটিয়ে পড়লেন কোচ, পরে জানা গেলো মৃত্যুর খবর

8

রিকশাচালকদের জন্য শায়খ আহমাদুল্লাহর নতুন উদ্যোগ

9

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

10

দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

11

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ২০০০: সরকারি কর্মকর্তা

12

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

13

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বেরিয়ে আসছে যেসব তথ্য

14

গুঞ্জনের অবসান ঘটিয়ে কাল গাঁটছড়া বাঁধছেন জেফার-রাফসান

15

২০ বছর পর জেইসি বৈঠক, যেসব বিষয়ে একমত ঢাকা ও ইসলামাবাদ

16

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

17

পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়

18

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

19

ওসমান হাদিকে হত্যা ও মা, বোন, স্ত্রীকে ধর্ষণের হুমকি

20
সর্বশেষ সব খবর