Ziaur Rahman Bokul
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মারুফ

জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির খবর ‘ভিত্তিহীন’: ফজলুল করীম মারুফ

মুহসিন মোল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানামুখী সমীকরণের গুঞ্জন চলছে। এর মধ্যেই সম্প্রতি খবর চাউর হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নির্বাচনী জোট বা সমঝোতায় পৌঁছাতে যাচ্ছে। এমনকি আসন ভাগাভাগির নির্দিষ্ট সংখ্যা এবং নির্বাচনী ব্যয় নির্বাহের বিষয় নিয়েও বিভিন্ন ‘সূত্র’র বরাতে তথ্য প্রচার করা হয়। তবে এসব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ (২৪ নভেম্বর) দুপুরে দৈনিক সকালবেলা-র সঙ্গে মুঠোফোনে আলাপকালে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এই দাবি করেন। তিনি সাফ জানিয়ে দেন, জামায়াতের সঙ্গে তাদের দলের কোনো নির্বাচনী জোট হয়নি।

গুজব ও বিভ্রান্তি: সম্প্রতি বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছিল, আট দলীয় একটি প্ল্যাটফর্মে থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনে অংশ নেবে। সেই কথিত পরিকল্পনায় বলা হয়েছিল, জামায়াতে ইসলামী ২০০টিরও বেশি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ১৫০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনকি প্রয়োজন হলে নির্বাচনী ব্যয়ও দুই দল ভাগাভাগি করে নেবে—এমন তথ্যও প্রচার করা হয়।

সকালবেলাকে যা বললেন ফজলুল করীম মারুফ: তবে এই সব জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র শেখ ফজলুল করীম মারুফ। সকালবেলা-কে তিনি মুঠোফোনে বলেন, “আমরা তাদের (জামায়াতে ইসলামী) সঙ্গে কোনো জোটই করিনি। জোটই যদি না হয়, তাহলে এই আসন ভাগাভাগির খবর সত্য হয় কীভাবে? ২০০ আসন বা ১৫০ আসনের যে হিসাব দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ অবাস্তব।”

তিনি আরও বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হলো, জামায়াতের সঙ্গে আমাদের কোনো নির্বাচনী সমঝোতা বা জোটগত নির্বাচন করার সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তাই আসন ভাগাভাগি কিংবা নির্বাচনী ব্যয় শেয়ার করার প্রশ্নই আসে না।”

ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা দলের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের এ ধরনের ‘ভুয়া’ সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজস্ব দলীয় ফোরামে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং যথাসময়ে দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরো সাড়ে ৪ মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

1

হাসনাতের আসন থেকে সরে দাঁড়াচ্ছে জামায়াত প্রার্থী

2

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসুন: জেল-থানার সব দায়িত্ব আমরা নে

3

আমরা চাই সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফশিল: নাহিদ

4

পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বিন্যাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

5

পাক-আফগান সীমান্তে ব্যাপক গুলাগুলি

6

নারীদের পেছনে ফেলে সামনে এগুনো যাবে না: ধর্ম উপদেষ্টা

7

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ

8

ইমানদাররা ক্ষমতায় আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মামুনুল হ

9

'বিদেশ নেওয়া হতে পারে খালেদা জিয়াকে'

10

মুগদায় ভূমিকম্পে ছাদের রেলিং ধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

11

র‌্যাগিংয়ের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহ

12

এবার ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়

13

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩টি রিভলভার ও বিপুল কার্তুজ উদ্ধা

14

‘নারী নিরাপদ না হলে বাংলাদেশ অদম্য নয়’—জন্মদিনে তারেক রহমানে

15

বিজয় দিবসে বীর-শহীদদের গভীর শ্রদ্ধা জামায়াত আমীরের

16

পরিস্থিতি ভালো, নির্বাচন ব্যাহত হওয়ার শঙ্কা নেই : মির্জা ফখর

17

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

18

আমরা আট দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য: পী

19

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ

20
সর্বশেষ সব খবর