Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়ার সুমন

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন ইঞ্জিনিয়ার সুমন

নবীন রহমান ,স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সন্তান, মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন। বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয় অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর ড. এম এ সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন (ডিআরইউ)র সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজল হাজরা, বর্তমান সহ সভাপতি মো. মশিউর রহমান সুমন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা এলিজা জামান প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের বিভিন্ন অধিকার ও সাধারণ মানুষের মানবাধিকার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। এসময় মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজসেবায় মানবিক কাজের অবদান রাখা বিভিন্ন ব্যক্তিদের মাঝে সম্মাননা তুলে দেন অতিথিরা।

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানান, ২৯ বছরের স্বেচ্ছাসেবী জীবনে মানবিক কাজগুলো ও ৫৫তম রক্তদান কোন অ্যাওয়ার্ড বা পুরস্কারের আশায় করিনি! এই মানবিক কাজগুলো সবসময়ই অন্যরকম একটা ভালো লাগা থেকে করি। তারপরেও এই অর্জন আমাকে সামাজিক দায়বদ্ধতার পথে আরও দৃঢ়ভাবে মানবিক কাজ করতে অনুপ্রানিত করেছে। এই এ্যাওয়ার্ড আমি উৎসর্গ করলাম মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর সকল স্বেচ্ছাসেবীদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি ভীষণ অদ্ভুত মানুষ, প্রাণখোলা সাক্ষাৎকারে মেসি

1

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

2

এবার হত্যার হুমকি পেল হান্নান মাসউদ, থানায় জিডি

3

ঘরোয়া উপায়ে দূর করুন ঘাড়ব্যথা

4

কনকনে শীতের রাতে রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর বাবা আটক

5

মালয়েশিয়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিশেষ দোয়

6

প্লাস্টিক বোতলের বিনিময়ে মিলছে গাছ: পঞ্চগড়ে বিডি ক্লিনের ব্য

7

অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা জোরদার

8

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টা, স

9

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা

10

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

11

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

12

বেগম জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনী প্রধান

13

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

14

হাদিকে হত্যাচেষ্টা: ভারতে গিয়ে সেলফি মাসুদের

15

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগের নিন্দা ফখরুলে

16

মাহফিলে বয়ানরত অবস্থায় স্ট্রোক করে প্রাণ হারালেন বক্তা

17

বাংলাদেশিসহ সমুদ্রে ৯০ অবৈধ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি

18

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে

19

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলিয়ে দিল ছাত্রলীগ

20
সর্বশেষ সব খবর