Ziaur Rahman Bokul
প্রকাশ : বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজিদ

কড়াইল বস্তিতে আগুনের ধ্বংসলীলা: সব পুড়ে ছাই হলেও অক্ষত মসজিদ

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে একটি মসজিদ। আগুনের লেলিহান শিখা চারপাশের সবকিছু ধ্বংস করে দিলেও বস্তির ‘বায়তুল মা'মুর জামে মসজিদ’টি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর কড়াইল বস্তির বউবাজার এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় ১৬ ঘণ্টা জ্বলার পর বুধবার (২৬ নভেম্বর) সকালে তা পুরোপুরি নেভানো সম্ভব হয়।

স্থানীয়রা জানান, আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, ঘরবাড়ি, দোকানপাট এবং আসবাবপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তাপে লোহা গলে গেলেও মহান আল্লাহর অশেষ রহমতে মসজিদটির মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে মসজিদের ওপরে থাকা কিছু টিনের ঘর পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ধ্বংসস্তূপের মাঝে অক্ষত এই মসজিদটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। নিঃস্ব হয়ে যাওয়া বস্তিবাসীর হাহাকারের মাঝেও মসজিদটি টিকে থাকায় অনেকেই একে ‘অলৌকিক’ ঘটনা হিসেবে দেখছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ১৯টি ইউনিটকে দীর্ঘক্ষণ কাজ করতে হয়েছে। সরু রাস্তা এবং পানির অভাবের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুনে প্রায় দেড় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাজারো মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু সাজিদকে জীবিত উদ্ধার, চলছে চিকিৎসা

1

এই কম্পনে টের না পেলেও, চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়

2

এরদোগানের প্রশংসা করলেন ট্রাম্প

3

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

4

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের অভিযোগ গঠনের শুনানি আজ

5

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আ

6

কৃষি কর্মকর্তাকে মারধর করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

7

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের ‘শুল্ক আক্রম

8

চরমোনাই পীর-মামুনুলের দলে থাকছে না জামায়াত

9

দিল্লি বিস্ফোরণের পর ভারতজুড়ে সতর্কতা জারি

10

ব্ল্যাকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী সুনেরাহ

11

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

12

স্বাধীনতাকে সুসংহত করতে না পারলে তা হবে পরাধীনতা: সালাহউদ্দি

13

দুর্নীতির অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে বিএনপি থেকে পদত্যাগ

14

শিক্ষকের দ্বারা ধর্ষিত মাদরাসা ছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার

15

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকে

16

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

17

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

18

বেগমগঞ্জে মাইকে এলাকাবাসীকে ডেকে ‘ছিনতাইকারীকে’ পিটিয়ে হত্যা

19

কিশোরগঞ্জে যুবলীগ আহ্বায়কসহ ৬ আ.লীগ নেতা গ্রেপ্তার

20
সর্বশেষ সব খবর