Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় এতিমখানায় ১১ ছাগল দান

বাগেরহাটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও ‌‘জানের সদকা’ হিসেবে বিভিন্ন এতিমখানায় ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খানজাহান আলীর (রহ.) মাজার সংলগ্ন এতিমখানায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ১১টি খাসি দেন। 

এসময় জেলা বিএনপির বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। পরে এতিমখানায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ।

অন্যদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের উদ্যোগে একই স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘মসজিদে মসজিদে আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থতার জন্য দোয়া করছি। দেশের মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে যাবেন। আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।’

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ

1

ভাতের পাতে কাঁচামরিচ: অভ্যাসে ক্ষতি নাকি লাভ? যা বলছেন বিশেষ

2

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

3

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দোয়া

4

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

5

বাসচাপায় একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেল ৪ জনের

6

'আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, এ জন্যই গণভোট '

7

ভারতের ওপর নতুন শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

8

ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে: সালাহউদ্দিন

9

সাদিক কায়েমের সঙ্গে চা খাচ্ছে শনাক্ত ব্যক্তি, এর বিচার কে কর

10

সমুদ্রে ভূমিকম্প, বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

11

সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌ সবকিছুর ওপর ক্ষমতাবান: তারেক

12

স্বয়ংক্রিয় নিবন্ধন পাচ্ছে সব বৈধ-অবৈধ ফোন

13

থামানো গেছে বেগম জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ

14

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

15

আমরা মদিনার ইসলামের চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

16

পঞ্চগড়ে শীতের দাপট, তাপমাত্রা ১২ ডিগ্রি

17

কিশোরগঞ্জ-৫: এহসানুল হুদাকে মেনে নেয়নি ইকবাল সমর্থকরা, বাজিত

18

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপির নতুন কর্মসূচি

19

নদীতে খেলতে গিয়ে পাঁচ শিশু নিখোঁজ, চারজনের লাশ উদ্ধার

20
সর্বশেষ সব খবর