Deleted
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে হামলা–পাল্টা হামলায় ঘটনা ঘটেছে। মনোনয়ন ঘোষণার পরদিনই এ ঘটনা ঘটেছে। ভাঙচুর, অফিসে আগুন আর আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা, সব মিলিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের মধ্যে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় আমজাদ হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে মিল্টন পক্ষের বিরুদ্ধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিএনপির দুই কার্যালয় ঘিরে। ইটপাটকেল নিক্ষেপ, অফিস ভাঙচুরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে ফেলা হয়।

 এ সময় দুই পক্ষ অফিসের ভেতরের আসবাবপত্র বের করে আগুন দেয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন নেতাকর্মী। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি মোটরসাইকেল।

মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সাবেক সাবেক এমপি আমজাদ হোসেনের বিএনপির কার্যালয় ভাঙচুরের পর হামলার পাল্টা জবাবে বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অফিস ভাঙচুর করেন আমজাদ হোসেনের  সমর্থকরা। তবে দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল নিষ্ক্রিয়।

আমজাদ হোসেনের সমর্থকরা দাবি করেছেন প্রথমে মিল্টনের সমর্থকরা একতরফাভাবে হামলা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

এদিকে মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু জানিয়েছেন, আমজাদ হোসেনের লোকজন তাদের অফিস ভাঙচুর করেছে।

গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, গতকাল রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর-২ আসনে এমপি প্রার্থী ঘোষণা করার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। প্রার্থী পরিবর্তনের দাবিতে মিল্টনের সমর্থকরা সোমবার রাতেই শহরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা যুদ্ধবিরতি: মিয়ামিতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-কাতার-তু

1

মার্কিন ঘাঁটিতে আঘাতের পাল্টা হুমকি ইরানের

2

কলকাতা-মুম্বাই-চেন্নাইয়ে ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল ব

3

নজরুল সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হচ্ছেন শহীদ ওসমান হাদি;

4

বিজয়ের মাসে আবারও বড় পর্দায় জয়া আহসানের ‘নকশী কাঁথার জমি

5

ট্রাফিক বিভাগে অনিয়ম: ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের ব

6

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল, লুটপাটের মাশুল গুনছে ব্যাংক খ

7

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

8

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

9

বিবিসির বিরুদ্ধে হাজার কোটি ডলারের মানহানি মামলা করল ট্রাম্প

10

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদী হাসানের জামিন মঞ

11

মাদুরোর পাশে থাকবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার

12

ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি, ‘বাউলিয়ানার নামে ভণ্ডামী ছাড়ু

13

ইরান জুড়ে বিক্ষোভে নিহত ৬৪৮: মানবাধিকার সংগঠন

14

তফশিল ঘোষণার সময় জানালেন ইসি মাসউদ

15

বুধবার সংবাদ সম্মেলন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

16

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

17

ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

18

আজ বছরের ক্ষুদ্রতম দিন

19

এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোন আসনে লড়বেন

20
সর্বশেষ সব খবর