Deleted
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

মিয়ানমারে গোলাগুলির বুলেট এসে পড়লো বাংলাদেশে

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে এলাকার ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলি ও বিস্ফোরণ হচ্ছে। সে দেশের গোলাগুলিতে সীমান্তবর্তী বাংলাদেশের বাড়িঘর কেঁপে উঠছে। মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে বাড়ির টিনের চালেও পড়েছে। এ ঘটনায় সীমান্তজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় টানা কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির বিকট শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে সীমান্তের একাধিক সূত্র জানায়, রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে এ গোলাগুলি ও সংঘর্ষ চলছে।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, ভোর থেকে প্রায় চার ঘণ্টা ধরে সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে সীমান্তবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, মিয়ানমারের  থেকে ছোড়া গুলি বাংলাদেশের ভেতরে এসে পড়ে। এ সময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন, আব্দুল কুদ্দুসের বাড়ি এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এ ছাড়া উত্তর পাড়ার সংলগ্ন নাফ নদে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ, লাখো মানুষের ঢল

1

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল রুয়েট

2

ফের নাইজেরিয়ায় মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

3

ভারতের ঘাড়ে আরো শুল্ক চাপানোর ইঙ্গিত ট্রাম্পের

4

নতুন বছর মহান রবের কল্যাণের বাহন হোক: জামায়াত আমির

5

পদত্যাগ করবেন আসিফ মাহমুদ, নির্বাচনে লড়বেন স্বতন্ত্র পদে

6

বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

7

বেগম জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত

8

অনুষ্ঠানে টান মেরে নারী চিকিৎসকের হিজাব খুলে ফেললেন বিহারের

9

খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্

10

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

11

দুর্নীতিতে ডুবু ডুবু কর্ণফুলী গ্যাস!

12

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

13

সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মা

14

নোয়াখালী-৫: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের মাওলানা

15

বিএনপি-জামায়াত-ইসলামী আন্দোলনসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজ

16

প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ

17

কোথায় আছে জানলে হাদির হত্যাকারীদের ধরে ফেলতাম: স্বরাষ্ট্র উপ

18

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

19

মেহেরপুরে ইটভাটায় অভিযানে এক লক্ষ টাকা জরিমানা

20
সর্বশেষ সব খবর