Ziaur Rahman Bokul
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিকলে বাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার অপহৃত ইমাম

শিকলে বাঁধা অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার অপহৃত ইমাম

অপহরণের একদিন পর পঞ্চগড় থেকে শিকল দিয়ে হা-পা বাঁধা অবস্থায় গাজীপুরের বিটিসিএল মসজিদের ইমামকে উদ্ধার করা হয়েছে।
 বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার হিলিবোর্ডের নির্জন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সদর আধুনিক হাসপাতালের ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ মাস আগে উড়ো চিঠির মাধ্যমে মুফতি  ইমাম ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছিল। সবশেষ ২১ অক্টোবর (মঙ্গলবার) তাকে আবারও উড়ো চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। 

গতকাল বুধবার (২২ অক্টোবর) সকালে তিনি বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলেন। ওই সময় টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্স থেকে বেশ কয়েক জন তার পথরোধ করে। পরে অপহরণকারীরা তাকে জোর করে অ্যাম্বুলেন্সে তোলার পর মুখ-চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর তাকে মারধর করা হয়।
পরে তার খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করেন তার ছেলে আব্দুল্লাহ। অভিযোগে তার বাবাকে সন্ত্রাসী সংগঠন বাবাকে হুমকি দিয়ে আসছিলো বলে উল্লেখ করেন।  একপর্যায়ে পঞ্চগড়ে তাকে উদ্ধার করা হয়। 
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, মুফতি মহিবুল্লাহকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন।

 এদিকে ইমামের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে হাসপাতালে আসেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তার অপহরণের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুনশী জানান, স্থানীয়দের ফোন পেয়ে মুফতি মহিবুল্লাহকে উদ্ধার করা হয়েছে। তার অপহরণের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মশুদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হলো চরমোনাইর অগ্রহায়ণের মাহফি

1

দেশবাসীর দোয়া চেয়েছেন খালেদা জিয়া

2

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত করলো ক্রীড়া মন্ত্

3

প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ালো ৪৫০০ ডলার

4

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শ

5

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক

6

নির্বাচন ও গণভোট: সাত দিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিন

7

জাতি শেখ হাসিনার রায়ের অপেক্ষায়: মির্জা ফখরুল

8

হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা কতটুকু, জানাল আইসিজ

9

যে কারণে এইচএসসি পাসের ধস

10

ইসরায়েলি আগ্রাসনে শ্রবণশক্তি হারিয়েছে গাজার ৩৫ হাজার শিশু

11

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় সিরিয়াসহ ৭ দেশ

12

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ হয়েছে: গোল

13

ভূমিকম্পে ঢাকায় নিহত ৩

14

হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনও সময় গ্রেফতার: ডিএ

15

আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বন্দিদের মুক্তি অচিরেই

16

ফেব্রুয়ারিতেই নির্বাচন, স্পষ্ট বার্তা প্রেস সচিবের

17

জামায়াতকে আবার নিষিদ্ধ করা হোক: আলাল

18

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

19

নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল : স্বরা ভাস্কর

20
সর্বশেষ সব খবর