Deleted
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

জামায়াতের প্রচারণায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ সদস্য

পোশাক পরা অবস্থায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করায় মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ আগে সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বর্তমানে যশোর পুলিশ লাইনসে কর্মরত আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাত ৮টার দিকে সাতক্ষীরার কাটিয়ার আমতলা মোড়ে সদর পৌরসভার ১নং ওয়ার্ডের জামায়াতের আমির জিয়াউর রহমানের সভাপতিত্বে দলের সাতক্ষীরা-২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। তাতে মহিবুল্লাহ পুলিশের পোশাক পরা অবস্থায় অংশগ্রহণ করেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।

যশোর পুলিশ লাইনসের আর আই জানান, মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের (আর আর এল ছুটিতে রওনা করেন এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে হাজির হন। ছুটি ভোগরত অবস্থায় নিজ বাড়ি নড়াইল জেলায় অবস্থান না করে পুলিশের পোশাক পরা অবস্থায় ভিন্ন জেলা সাতক্ষীরায় এসে জামায়াতের রাজনৈতিক পথসভায় ইসলামী সংঙ্গীত পরিবেশন ও বক্তব্য দেন। যা পুলিশের পেশাদারিত্ব এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তার ব্যবহারিত মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান নির্বাচনি পথসভায় অংশগ্রহণ করে ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও যশোর পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। পরে বিষয়টি বিবেচনা করে পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ জানান, তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি। তার দাবি, মুহাদ্দিস আব্দুল খালেক তাকে পুরস্কৃত করেছিলেন, সে কারণে তিনি গান গেয়েছেন। এ নিয়ে সংবাদ করার দরকার নেই বলেও তিনি মন্তব্য করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। পুলিশের পোশাক পরে কোনও রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণ, নিহত ৯

1

রেললাইন খুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

2

লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে তোলপাড়

3

তেহরানে সাময়িকভাবে বন্ধ ব্রিটিশ দূতাবাস

4

বিজেপি-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

5

পরিবেশ সূচকে উন্নতি রাতারাতি সম্ভব নয়, ধারাবাহিকতা প্রয়োজন:

6

২০ শতাংশ ভাতার দাবিতে উত্তাল সচিবালয়, অর্থ উপদেষ্টা ড. সালেহ

7

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কার্তুজ উদ্ধার

8

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

9

নির্বাচন নয়, ভেনেজুয়েলার দায়িত্ব আমার: ট্রাম্প

10

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

11

শীত বাড়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

12

ফরিদপুরে জুলাই হত্যা মামলার আসামি শেখ ফায়েজ গ্রেফতার

13

নভেম্বরের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ

14

খালেদা জিয়া আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: ড. কামা

15

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হা

16

হা‌দির জানাজা: বডি ওর্ন ক্যামেরাসহ ২০ প্লাটুন বি‌জি‌বি

17

ট্রাম্পের টিকটক চুক্তি বৃহস্পতিবারই চূড়ান্ত হতে পারে

18

বোয়িং থেকেই ১৪টি উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

19

রাষ্ট্র পরিচালনায় সিদ্ধান্ত কার?

20
সর্বশেষ সব খবর