Deleted
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাধা দিয়ে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ বাধা দিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন ভালোভাবেই হয়ে যাবে।’

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পাঁচ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহাবস্থানে থাকে তাহলে ভালো নির্বাচন হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্বাচন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানাচ্ছি।’

শরিফ ওসমান হাদির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’ ঘটনার মূলহোতাকে গ্রেফতারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘মূল আসামি এখনও গ্রেফতার হয়নি সত্য। তবে তার সহযোগী যারা ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদেরও গ্রেফতার করা হবে।’

কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। কৃষি প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে।’

এর আগে সিরাজদিখানের কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চবিদ্যালযের চারতলা একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনকে তিনতলায় সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জাব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্র হলেও নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

1

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত

2

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

3

দেশজুড়ে শীতের তীব্রতা চরমে, স্থবির স্বাভাবিক জীবনযাত্রা

4

পাশের রুমে আশরাফুশের লাশ রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ-শাম

5

নির্বাচনে ৯ দিন মাঠে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্

6

মিয়ানমারে দুই বাহিনীর তীব্র লড়াইয়ে জনশূন্য ২০ গ্রাম

7

দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আসামের চার ক্রিকেটার সাময়িক

8

ভূমি অফিসে দালালের দৌরাত্ম: টাকা ছাড়া মেলে না সেবা

9

বেগম জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কা

10

হিরো আলম গ্রেফতারের পর যা বললেন রিয়া মনি

11

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি চূড়ান্তভাবে বাতিল ক

12

জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি

13

দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

14

তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না, ঐতিহাসিক রায় বৃহস্পতিবার

15

প্লট বরাদ্দে জালিয়াতির মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে

16

বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

17

মাদুরোকে রাখা হবে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে

18

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

19

বিএনপির দপ্তরে মনোনয়নবঞ্চিতদের অভিযোগ, তৃণমূলে অস্থিরতা চরমে

20
সর্বশেষ সব খবর