Deleted
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

মুমিনুল ভেবেছিলেন আজ মুশফিকের রিটায়ারমেন্ট

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের শততম টেস্ট খেলা উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছোট আকারের যে জমকালো আয়োজন ছিল, তা মুগ্ধ করেছে সাবেক অধিনায়ক মুমিনুল হককে। তবে দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি রসিকতার ছলে বলেন যে বিসিবির এমন আয়োজন দেখে তার মনে হয়েছিল, মুশফিক বুঝি অবসরই নিচ্ছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, "একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।"

পরে মুশফিককে প্রশংসায় ভাসিয়ে মুমিনুল হক বলেন যে তার উন্নতি অভাবনীয়। মুমিনুল বলেন, "(মুশফিকের) উন্নতি... আমার চেয়ে আপনারা আরও বেশি দেখছেন। আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, দেখি। আপনারা সারাদিন মাঠেই থাকেন। তারপর ফেসবুকে... আপনারা অনেক বেশি দেখেছেন। তো আমার মনে হয়, এরকম একটা মানুষ আসলে বাংলাদেশে... আমি জানি না দ্বিতীয়বার কেউ তৈরি হবে কি হবে না অথবা জন্মাবে কিনা।"

মুশফিকের পরিশ্রম ও শৃঙ্খলার কথা উল্লেখ করে মুমিনুল দৃঢ়ভাবে দাবি করেন যে মুশফিক ডাবল সেঞ্চুরিও ডিজার্ভ করেন। তিনি বলেন, "রান করুক, না করুক—তার জিম, রানিং, ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে। উনার মধ্যে কোনো হতাশাও নেই। সব মেইনটেইন করে চলতে থাকে। তো ওটা আমার কাছে মনে হয় ওটা একটা ফল এখন... উনি ১০০ টেস্ট আসলে উনি ডিজার্ভ করেন। আর এর সঙ্গে কালকে যদি উনি ২০০ করেন, সেটাও উনি ডিজার্ভ করেন।"

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস ?

1

গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, অবস্থা এখনো আ

2

ডনবাসকে নিরস্ত্রীকরণ অঞ্চল গঠনের প্রস্তাব জেলেনস্কির

3

২২ বছর পর বাংলাদেশের কাছে ভারতের হার

4

ফাতেমার দেড় দশকের এক মানবিক ও অনুগত ইতিহাসের অবসান

5

ভারতকে ১৯১ রানে উড়িয়ে যুব এশিয়া কাপে পাকিস্তানের ঐতিহাসিক শি

6

শহীদ ওসমান হাদির জানাজা ঘিরে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশন

7

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্

8

অবৈধ বিজ্ঞাপনে মেটার বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ

9

তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী রাশ

10

অন্তর্বর্তী সরকার এমন পরিস্থিতি তৈরি করছে, যাতে নির্বাচন ব্য

11

বিগ ব্যাশে ৩ উইকেট নিয়ে স্পিনারদের তালিকায় শীর্ষে বাংলাদেশ

12

জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

13

৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

14

ঝিনাইদহে রমরমা সুদের কারবারে পথে বসছে হাজারো মানুষ

15

তৃতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

16

দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় সন্দেহভাজন

17

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইইউ

18

শিকাগোতে ট্রাম্পের সেনা মোতায়েন ঠেকিয়ে দিলো সুপ্রিম কোর্ট

19

মিয়ানমারে ভোট শুরু: সমালোচকরা বলছেন, প্রহসনের নির্বাচন

20
সর্বশেষ সব খবর