Deleted
প্রকাশ : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো ‘দম’ টিম

কাজাখস্তানে শুটিং শেষ করে দেশে এলো  ‘দম’ টিম

রেদওয়ান রনির পরিচালনায় চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমার প্রথম ধাপের কাজ সম্পন্ন, দেশে শুরু হবে দ্বিতীয় ধাপ

বেশ ঢাকঢোল পিটিয়ে ঘটা করে মহরতের মাধ্যমে ঈদের সিনেমা ‘দম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। সে আয়োজনেই জানানো হয় সিনেমাটির কলাকুশলী হিসেবে থাকবেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো এবং পূজা চেরী। আনুষ্ঠানিক ঘোষণার কয়েক দিন পরই ‘দম’ পুরো টিম নিয়ে উড়াল দেয় কাজাখস্তানে।

আগে জানানো হয়েছিল বাংলাদেশসহ তিন দেশে হবে সিনেমাটির শুটিং। সেই ঘোষণার ধারাবাহিকতায়ই কাজাখস্তানে যাওয়া। সেখানে মাইনাস টু তাপমাত্রায় সপ্তাহখানেক টানা শুটিং হয়। শুটিং শেষ করে ৬ ডিসেম্বর দেশে ফিরেছে ‘দম’ টিম। সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি।

পরিচালক রেদওয়ান রনি বলেন, “সিনেমাটির শুটিং শুরু হয় কাজাখস্তানে। আমরা দুর্গম কিছু স্থানে শুটিং করেছি। সেখানে আবহাওয়াও অনেকটা প্রতিকূল। গল্পের সঙ্গে মানানসই লোকেশন ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তায় আমরা শুটিং শেষ করে ফিরতেও পেরেছি। এবার দেশে শুটিং করার পালা।”

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা কারও জন্য খুব একটা সুখকর ছিল না। সেটা অভিনেতা চঞ্চল চৌধুরীর বয়ানেও ফুটে ওঠে। তার জন্য দেশটিতে পৌঁছানোও ছিল বেশ কঠিন।

চঞ্চল চৌধুরী বলেন, “আমার জীবনে এত লম্বা জার্নি কখনও করিনি। ট্রানজিট ও টানা ভ্রমণে মোটামুটি হাঁপিয়ে উঠি। কী যে ঠান্ডা, মাইনাস টু। তবে মাইনাস টু হলেও ফিল লাইক ৭-৮-এর মতো। আমার জীবনে এত ঠান্ডার মধ্যে শুটিং করিনি। এবার ‘দম’-এর শুটিংয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো।”

বিদেশে শুটিং শেষ হওয়ার পর এবার দেশে শুরু হবে দ্বিতীয় ধাপের শুটিং। এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, সবে দেশে ফিরেছে টিম। আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চায় তারা। তবে শুটিং শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি।

২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয়, রেদওয়ান রনি নির্মাণ করবেন ‘দম’। এ বছরের জুলাইয়ে এতে যুক্ত হন তারকা অভিনেতা আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি অনুষ্ঠানস্থলে পালকিতে চড়ে এসেছিলেন।

পূজা চেরী বলেন, “‘দম’ সিনেমায় যুক্ত হয়ে মনে হচ্ছে এটি আমার অভিনয়জীবনের পুনর্জন্ম। এমন চিত্রনাট্য ও চরিত্র আমার কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ছবিটি দেখলে বুঝবেন কেন আমি এভাবে বলছি।”

সিনেমাটিতে যুক্ত হওয়ার গল্প জানিয়ে পূজা বলেন, অডিশনের পর জানতে পারেন তিনি চূড়ান্ত হয়েছেন। তিনি জানান, “আনন্দে তখন আমার খাওয়াদাওয়া বন্ধ হয়ে গিয়েছিল! এখন আমরা নিয়মিত রিহার্সাল করছি, পুরো যাত্রাটা দারুণ লাগছে।”

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে আছেন সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফাআই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

মারুফ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার কোটি টাকা

1

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মাওলানা মামুনুল হক

2

সীমান্ত দিয়ে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

3

দুদকের মামলায় শেখ হাসিনাসহ ১৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক ১৩ জা

4

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই : ইসি সানাউল্ল

5

চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়তে হবে শিক্ষার্থীদের: প্রধান উপদেষ

6

আমার আশঙ্কা, তিনি ইতোমধ্যেই মারা গিয়েছেন: সু চির ছেলে

7

গুলিবিদ্ধ হাদীকে ঢামেকে ভর্তি ,অবস্থা আশঙ্কাজনক

8

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে পাকিস্তানের কাছে বাংলাদেশের শোচন

9

তারেক রহমানকে সমর্থন দিয়ে এনসিপি থেকে পদত্যাগ করলেন আরশাদুল

10

টানা তৃতীয় দিনের মতো ইরানজুড়ে চলছে বিক্ষোভ

11

এনসিপি-জামায়াত জোটে থাকছেন না মাহফুজ আলম

12

বেগম জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে বেশ স্থিতিশীল: ডা. জাহিদ

13

মিরপুর চিড়িয়াখানা থেকে পালাল সিংহ

14

বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ বা উত্তেজনা চায় না ভারত: রাজনাথ

15

হঠাৎ অবশ হয়ে যাওয়া 'জিবিএস' রোগ

16

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন সুসংহত করবে: আমির

17

মহা জাদু গানে মঞ্চ মাতালেন তানজিন তিশা | Tanjin Tisha | Dail

18

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

19

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

20
সর্বশেষ সব খবর