Ziaur Rahman Bokul
প্রকাশ : মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

বাবা-মাকে নিয়ে নুসরাত ফারিয়ার আবেগঘন বার্তা!

অভিনয় থেকে শুরু করে ফ্যাশন জগতে সবসময় নিজের আভিজাত্য ধরে রেখেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিভিন্ন সময় হয়েছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু। তবে তাকে সবসময় সাহসী, নির্ভীক এবং নিজের ব্যক্তিত্বে অটল থাকতে দেখা যায়।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে বাবা-মায়ের ছবি দিয়ে একটি আবেগী পোস্ট দিয়ে ভক্তদের নজড় কাড়লেন তিনি।

আবেগঘন ও শিক্ষামূলক বার্তা দিয়ে বাবা-মায়ের সত্য ভালোবাসায় অনুপ্রাণিত নুসরাত লেখেন, ‘আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন।’

বাবা-মায়ের ৩৭ বছরের একসঙ্গে পথচলা নিয়ে নুসরাত লেখেন, ’যত ঝড়-ঝাপটা আসুক, তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত। তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।’

ছবিটিতে দেখা যায়, নুসরাতের বাবা-মা হাস্যোজ্জ্বলভাবে খুবই সরল ভঙ্গিতে একসঙ্গে দাড়িঁয়ে আছেন। সামনে ছিল একটি চকলেট কেক যেটি কাটার সময় তারা ছবির মুহূর্তটি তুলে রেখেছেন।

বাবা-মায়ের ভালোবাসা নিয়ে এই আবেগী পোস্টটি মুহূর্তেই অনুসারীদের কাছে ছড়িয়ে পড়ে। ভক্তরাও তার বাবা-মায়ের একসঙ্গে থাকা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন কমেন্ট বক্সে।

একজন ভক্ত লিখেছেন, ’মাশাআল্লাহ, দুজনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

আরেকজন লিখেছেন, ’সুখে থাকুক পৃথিবীর সকল বাবা-মা।’

ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে আত্মপ্রকাশ করেন। এরপর থেকেই অভিনয় জগতে তার নিরন্তর ছুটে চলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

1

রাজাকার বলায় জামায়াত-বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত ১৫

2

২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ঢাকায় ভূমিকম্প

3

তারেক রহমানকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ হিসেবে দেখছে বিশ্ব গণ

4

মামুনুল হকের পছন্দের আসনে প্রার্থী দেয়নি বিএনপি

5

মিয়ানমার থেকে গুলি এসে লাগলো বাংলাদেশির গায়ে

6

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

7

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক ম

8

লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি পদায়ন

9

ইরানে চলমান বিক্ষোভে ৯ শিশুসহ নিহত ৫১

10

কোটালীপাড়া থানায় দুর্বৃত্তদের ককটেল হামলা, আহত ৩ পুলিশ

11

বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

12

সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

13

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা-সোমিতরা

14

কিশোরগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে খালেদ সাইফুল্লাহ সোহে

15

মিথ্যা সংবাদের প্রতিবাদে নিয়ামতপুরে বিএনপি নেতার সংবাদ সম্মে

16

৪২ হাজার ভোটকেন্দ্রের ২৮ হাজারই ঝুঁকিতে

17

প্রকৃতির কোলে দার্জিলিং: যে ৭টি জিনিস মিস করা যাবে না

18

যেভাবে দেখবেন হামজা-সোমিতদের ভারতের বিপক্ষে লড়াই

19

রাজধানীতে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা: মামলার এজাহার থেকে যা

20
সর্বশেষ সব খবর