Deleted
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা, ইন্টারনেট বন্ধ

ভারতে এক মুসলিমের কাছে পূজার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা, ইন্টারনেট বন্ধ

পূজা ও স্থানীয় মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত মোসাব্বির আলী নামে এক মুসলিম ব্যক্তির কাছে পূজার চাঁদা দাবি করা নিয়ে বিরোধের জেরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর ও দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সেবা বন্ধসহ কঠোর ব্যবস্থা নিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরয় থানা এলাকার কুমারঘাটে স্থানীয় এক মেলার চাঁদা সংগ্রহ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হন এবং বেশ কয়েকটি ঘর ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকেই ত্রিপুরা সরকার ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করে।

পুলিশ সূত্র জানায়, চাঁদা তোলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সাম্প্রদায়িক সংঘাতে রূপ নেয়। এরপর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুমারঘাট মহকুমাজুড়ে ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত আটজনকে আটক করা হয়েছে।

ত্রিপুরার পুলিশ আরও জানায়, কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল ও ফ্ল্যাগ মার্চ পরিচালনা করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

পুলিশের ভাষ্য, শনিবার সাইদারপার গ্রামে কাঠবোঝাই একটি যানবাহন আটকে স্থানীয় একটি সম্প্রদায়িক মেলার জন্য চাঁদা দাবি করা হয়। এ নিয়ে দু'পক্ষের মধ্যে বাগবিতাণ্ডা শুরু হয় এবং দ্রুতই তা সংঘর্ষে রূপ নেয়।

পরবর্তীতে শিমুলতলা এলাকায় এক সম্প্রদায়ের একটি পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অপর সম্প্রদায়ের লোক জড়ো হয়ে কাঠের দোকানসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেয় এবং একটি উপাসনালয় ভাঙচুর করে। এর জেরে পালটাপালটি হামলার ঘটনাও ঘটে।

এদিকে পৃথক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এনই জানিয়েছে, পূজা ও মেলার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শনিবার অন্তত আটজনকে গ্রেফতার করা হয়েছে। আসন্ন ভৈরব মেলা সামনে রেখে এই উত্তেজনা তৈরি হয়। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি ঐতিহ্যবাহী ভৈরব মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কাঞ্চনবাড়ি প্রধান সড়কের ভৈরব থালির কাছে কাঠবোঝাই গাড়ির মালিক মোসাব্বির আলীর কাছে মেলা কমিটির সদস্যরা চাঁদা দাবি করলে শুরু হয় বিরোধ। কথাকাটাকাটি থেকে শুরু হয়ে একপর্যায়ে তা দ্রুত মারামারিতে এবং পরে ব্যাপক সহিংসতায় রূপ নেয়। পুলিশ জানায়, উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে, যানবাহনে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি দোকানে আগুন দেয়। কাঠের দোকান ও বাড়ির সামনে রাখা খড়ের গাদা পুড়ে যায়। একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)সহ বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ হালকা লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নজরদারিতে ড্রোন ব্যবহার করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে উনকোটি জেলাজুড়ে ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়।

ইন্ডিয়া টুডে এনই-কে পুলিশ সুপার আভিনাশ রাই বলেন, ‘কয়েকজন যুবক কিছু বাড়ির সামনে আগুন লাগিয়েছিল। আমরা দ্রুত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং ফ্ল্যাগ মার্চ চলছে। এখন পরিস্থিতি শান্ত ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে।’

পরবর্তীতে ত্রিপুরা পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ফটিকরয় এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং উসকানিমূলক কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, আসন্ন ভৈরব মেলার আগে শান্তি বজায় রাখতে এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

আইএ/সকালবেলা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই থামাতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া: ট্রাম্প

1

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি, ৩ দিনের রাষ্ট্রীয

2

সিলেটে ‘সাদা পাথর’ কাণ্ডে অভিযুক্ত সাহাব উদ্দিনের বহিষ্কারা

3

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৭

4

দুই গ্রুপের সংঘর্ষে নিহত-১ , বিএনপি অফিস ভাঙচুর ও জিয়া-খালেদ

5

বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

6

প্রকৃত সংবাদকর্মীদের কল্যাণেই কাজ করছে ‘সাংবাদিক কল্যাণ ট্রা

7

ভোটের জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

8

চট্টগ্রাম বিআরটিএ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

9

শিক্ষার্থীদের অবরোধে যান চলাচল ব্যাহত, ভোগান্তি চরমে

10

গাজীপুরে এনসিপি নেতা হাবিবকে লক্ষ্য করে গুলি

11

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা

12

ফ্যাসিস্টদের পক্ষে রাজনৈতিক নেতাদের সুপারিশে কষ্ট পাই : কিশো

13

প্লট বরাদ্দে জালিয়াতির ৩ মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

14

ইয়েমেনে সৌদির বিমান হামলায় উপসাগরীয় স্থিতিশীলতা ঝুঁকিতে: ই

15

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ‘নরমালাইজ’ করতেই প্রথম আলোর এই জরিপ

16

সখীপুরে জোঁকের উপদ্রব: মাঠে নামতে ভয় পাচ্ছেন কৃষক, ব্যাহত হচ

17

বিএনপির কোনো নেতাকর্মী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়: রিজ

18

সাকিবের দুর্নীতির মামলায় প্রতিবেদন পেছাল ৪ মাস

19

ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রি

20
সর্বশেষ সব খবর